নিউজ ডেস্ক - টলিউডের নতুন ছবি ‘অভিমান’ মুক্তির প্রথম দিনেই তৈরি হয়েছে বিতর্ক। পরিচালক সুমন ঘোষ অভিযোগ করেছেন, ছবিটির ভাবনা ও কয়েকটি চরিত্র তার দীর্ঘদিনের একটি চিত্রনাট্যের সঙ্গে বিস্ময়করভাবে মিলে যায়। এই অভিযোগের তীর তিনি ছুঁড়েছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের দিকেও। সোশ্যাল মিডিয়ায় করা এক পোস্টে সুমন জানান, গত আড়াই বছর ধরে তিনি যে চিত্রনাট্য নিয়ে প্রসেনজিতের সঙ্গে আলোচনা করেছিলেন, ‘অভিমান' এর টিজার ও ট্রেলার দেখার পর সেই প্রকল্পের সঙ্গে একাধিক সাদৃশ্য তার নজরে এসেছে।

এই অভিযোগ প্রকাশ্যে আসতেই বিষয়টি নিয়ে চর্চা শুরু হয় বাংলা চলচ্চিত্র মহলে। সুমনের দাবি, শুধু গল্পের মূল ভাবনাই নয়, কিছু চরিত্র নির্মাণের ক্ষেত্রেও মিল খুঁজে পাওয়া যাচ্ছে। পাশাপাশি তিনি পেশাগত দায়বদ্ধতা ও সৃজনশীলতার প্রতি সম্মান বজায় রাখার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন। তবে অভিযোগ সামনে এলেও প্রথমদিকে এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

এদিকে বিতর্কের জেরে মুখ খুলেছেন ‘অভিমান’ ছবির প্রযোজক যীশু সেনগুপ্ত ও সৌরভ দাস। এক যৌথ বিবৃতিতে তারা জানান, ছবিটির সৃজনশীল দল তাদের কাজের মৌলিকতা ও সততা নিয়ে সম্পূর্ণ আত্মবিশ্বাসী। তাদের বক্তব্য অনুযায়ী, ছবির মূল ভাবনা এসেছে যীশু সেনগুপ্তর কাছ থেকে, আর চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। প্রযোজকদের দাবি, শিল্পক্ষেত্রে প্রচলিত সমস্ত আইনি ও নথিভুক্ত প্রক্রিয়া মেনেই ছবিটির উন্নয়ন ও নিবন্ধনের কাজ সম্পন্ন হয়েছে।

প্রযোজকদের এই বক্তব্যের পর নিজের অবস্থান স্পষ্ট করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক বিবৃতিতে তিনি জানান, পরিচালক হিসেবে সুমন ঘোষের প্রতি তার যথেষ্ট শ্রদ্ধা রয়েছে। একই সঙ্গে তিনি বলেন, সৃজনশীল জগতে অনেক সময় বিভিন্ন কাজের মধ্যে কিছু সাদৃশ্য দেখা যেতেই পারে, কারণ শিল্পীরা প্রায়শই মানুষের অভিন্ন আবেগ ও অভিজ্ঞতা থেকেই অনুপ্রেরণা গ্রহণ করেন। তবে ‘অভিমান’ একটি সম্পূর্ণ স্বতন্ত্র ও আইনত নিবন্ধিত প্রকল্প বলেই তিনি দাবি করেন।

অভিনেতার বক্তব্য অনুযায়ী, একজন শিল্পী হিসেবে তার দায়িত্ব কেবল চিত্রনাট্যের চরিত্রকে পর্দায় জীবন্ত করে তোলা। কারও সৃজনশীল ভাবনাকে অসম্মান করার কোনও উদ্দেশ্য তার ছিল না বলেও স্পষ্ট করেন তিনি। একই সঙ্গে সুমন ঘোষের ভবিষ্যৎ সাফল্য কামনা করেছেন প্রসেনজিৎ। অন্যদিকে, প্রযোজকরা দর্শক ও চলচ্চিত্রপ্রেমীদের ছবিটি দেখে নিজেদের মতামত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। ফলে ‘অভিমান’ ঘিরে এই বিতর্ক আগামী দিনে কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন নজর টলিউডের।
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের