নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ধর্মতলার ধর্নায় চতুর্থ দিনেই বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, ধর্না মঞ্চের আশেপাশে বিজেপির তরফে লিফলেট বিলি করা হচ্ছে এবং এ কাজে কোনও এজেন্সিকে ব্যবহার করা হয়েছে। অভিযোগ সামনে আসতেই মঞ্চ থেকেই অভিযুক্তদের হাতেনাতে ধরার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
SIR ইস্যুতে লক্ষ লক্ষ বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার প্রতিবাদে কলকাতার ধর্মতলা এলাকায় ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্নার চতুর্থ দিনে সোমবার সকালে মঞ্চ থেকেই বিজেপির বিরুদ্ধে তীব্র অভিযোগ করেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, ধর্না মঞ্চের আশেপাশে বিজেপির পক্ষ থেকে লিফলেট বিলি করা হচ্ছে। তিনি বলেন, 'বিজেপি ধর্না মঞ্চের কাছে লিফলেট বিলি করাচ্ছে। এদের হাতেনাতে ধরতে হবে।' এই ঘটনায় দ্রুত ব্যবস্থা নিতে মন্ত্রী শশী পাঁজাকে অভিযুক্তদের বিরুদ্ধে FIR দায়ের করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, 'এখানে ওদের ঢোকার অধিকার নেই। গলায় দড়ি দিয়ে মরা উচিত ওদের, ভোট চোর। অন্যায় করলে ফোঁস করতে হয়। সবাই নজর রাখুন, কোথায় গেল ওরা?' তার বক্তব্যের পরেই এলাকায় তল্লাশি চালানো হয় এবং ২জনকে হাতেনাতে ধরা হয়েছে বলে জানা যায়।
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের