নিজস্ব প্রতিনিধি, গোল্ড কোস্ট – সাম্প্রতিককালে একেবারেই ফর্মে নেই ভারতের টেস্ট দলের অধিনায়ক শুভমন গিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ হোক বা টি-টোয়েন্টি সিরিজ, কোনও ম্যাচেই তাঁর সেই চেনা ছন্দ দেখা যাচ্ছে না। গোল্ড কোস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে ভারতের। ম্যাচের আগে গিলের অনুশীলন আচমকা থামিয়ে আলোচনা করলেন টিম ইন্ডিয়ার হেডস্যার গৌতম গম্ভীর। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, অনুশীলনের সময় শুভমন গিলের অনুশীলন আচমকা থামিয়ে থামিয়ে দেন গৌতম গম্ভীর। তাঁর মুখ দেখিয়েই বোঝা যাচ্ছে, গম্ভীর একেবারেই খুশি নয় গিলের ফর্ম নিয়ে। ভারতের হেডস্যারের মুখ বেশ থমথমে। এরপর গিলকে আলাদা করে ডেকে দীর্ঘ আলোচনা করেন টিম ইন্ডিয়ার হেডস্যার। অন্যদিকে বাকি দল অনুশীলনে ব্যস্ত। তাঁদের মধ্যে কি কথা হয়েছে, যদিও তা জানা যায়নি।
এশিয়া কাপে ভারতের টি-টোয়েন্টি দলে প্রত্যাবর্তন হয় গিলের। শেষ ১০ টি-টোয়েন্টি ম্যাচে তিনি করেছেন মাত্র ১৮৪ রান। গড় ২৩। স্ট্রাইক রেট ১৪৬। সর্বোচ্চ রান ৪৭। কোনও হাফসেঞ্চুরি নেই। অজিদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের ৩ টি ম্যাচে গিলের রান যথাক্রমে ১০, ৯ ও ২৪। তিনটি টি-টোয়েন্টিতে ৩৭, ৫ ও ১৫ রান করেছেন শুভমন গিল।
ফিফার বিরুদ্ধে পরোক্ষে সুর চড়ালেন রোনাল্ডো! বিশ্বকাপ শেষেও তুঙ্গে আর্জেন্টিনা বিতর্ক
ব্যালন ডি'অরজয়ী কেভিন কিগানের জীবনাবসান! বিশ্ব ফুটবলে শোকের ছায়া
মাদ্রিদজুড়ে উচ্ছ্বাসের আবহ, বিশ্বকাপজয়ী ফুটবলারদের ঘিরে বিশেষ কর্মসূচি
সম্প্রচার থেকে সোশাল মিডিয়া, ফুটবল উন্মাদনায় নতুন বার্তা, ভারতীয় সমর্থকদের ভূমিকায় সন্তুষ্ট ফিফাও
গ্যালারির অশান্তি থেকে সোশাল মিডিয়ার বিতর্ক, মেসি-ভক্তদের একাংশের ভূমিকায় ক্ষুব্ধ ফুটবলমহল
লর্ডসে ঐতিহাসিক শতরানের পর অবসর জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা ভারতীয় অধিনায়কের
অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন, আরও একবার ফাইনালে হতাশ আর্জেন্টিনা
ট্রফি প্রদান শেষে ফুটবলারদের মাঝেই দাঁড়িয়ে উল্লাস, মেটলাইফে দর্শকদের বিদ্রুপের মুখেও ডোনাল্ড ট্রাম্প
খেতাবি লড়াইয়ের আগে ভবিষ্যদ্বাণী ব্রাজ়িলের তারকার, মেসিদের কপালে চিন্তার ভাঁজ
২৫ মিনিট খেলা বন্ধ! বিশ্বকাপ ফাইনালে নজিরবিহীন হাফটাইম, মঞ্চ মাতাবেন বিশ্বতারকারা
স্পেন-আর্জেন্টিনা মহারণের আগে বিশ্বকাপ ফাইনাল নিয়ে মত প্রকাশ করলেন আন্দ্রেস ইনিয়েস্তা
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে হারলেও ব্যক্তিগত কৃতিত্বে নতুন মাইলফলক গড়লেন কিলিয়ান এমবাপে
১০ গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের তৃতীয় স্থান নিশ্চিত করল ইংল্যান্ড
স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনাল, দলগত সাফল্যের পাশাপাশি একাধিক ব্যক্তিগত কীর্তির সামনে আর্জেন্টিনা অধিনায়ক
স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনাল, দলগত সাফল্যের পাশাপাশি একাধিক ব্যক্তিগত কীর্তির সামনে আর্জেন্টিনা অধিনায়ক
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের