নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - সকাল থেকে কলাবনি গ্রামে তাণ্ডব চালানো হাতিকে অবশেষে কাবু করা সম্ভব হয়েছে। এই হাতির আক্রমণেও প্রাণ হারিয়েছিল এক গ্রামবাসী। আহত হয়েছিলেন একাধিক। খবর পেয়েই ঘটনাস্থলে আসে বন দফতরের আধিকারিকরা। এরপর ঘুম পাড়ানি গুলি ছুঁড়ে অবশেষে বাগে আনা হল দৈত্যাকার হাতিকে।

সূত্রের খবর , বন দফতরের বিশেষজ্ঞ দল জয়পুরে গিয়ে দাঁতালকে লক্ষ্য করে পরপর তিনটি ঘুমপাড়ানি গুলি ছোঁড়ে। তিনটি গুলিই লাগে দাঁতালের শরীরে। এরপরই কাবু হয়ে পড়ে হ্যাটাট। এরপর ক্রেনে করে গাড়িতে তোলা হয়। আপাতত হাতিটিকে জয়পুর রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হবে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
বুধবার ভোর থেকে বাঁকুড়ার জয়পুরে দাপিয়ে বেড়াচ্ছিল এই হাতিটি। অনেকের বাড়িতে ঢুকে তাণ্ডব চালায়। একজন নিহত হন। আহত হন আরও ৬ জন।আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আহতরা। ঘটনায় ব্যাপকভাবে আতঙ্কিত হয়ে পড়েছিলেন সকলে। অবশেষে বন দফতরের তরফে হাতিকে কাবু করায় স্বস্তিতে গ্রামবাসীরা।

বিষ্ণুপুর বন দফতরের DFO অভিজিৎ কর জানিয়েছেন , "আমরা এখান থেকে হাতিটিকে অনেক দূরে নিয়ে যাচ্ছি। আপাতত জয়পুর রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হচ্ছে। এরপর সিনিয়র অফিসারদের সঙ্গে কথা বলে আমরা কোনো জঙ্গলে ওকে ছেড়ে দেব। তবে কোথায় সেটা এখনও ঠিক হয়নি। এই নিয়ে আলোচনা করতে হবে। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এখন হাতিটির অবস্থা স্থিতিশীল।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের