নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে শাসক শিবিরে জোটবদ্ধতার বার্তা স্পষ্ট। কিন্তু এরই মধ্যে দলের অন্দরমহলে নতুন করে অস্বস্তি তৈরি করেছে মহিলা সাংসদদের মধ্যে মতবিরোধের গুঞ্জন। এই কোন্দল এমন জায়গায় পৌঁছেছে যে তা দলীয় নেতৃত্বের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। পরিস্থিতি সামাল দিতে এবার সক্রিয় হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তৃণমূলের দু-তিনজন মহিলা সাংসদের মধ্যে সাম্প্রতিক সময়ে সম্পর্কের টানাপোড়েন চরমে পৌঁছেছে। যদিও কারা সেই সাংসদ বা কী নিয়ে এই মতবিরোধ, তা প্রকাশ্যে আসেনি, তবে এই অশান্তি দলের অন্দরেই বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে খবর। এই পরিস্থিতিতে দ্রুত সমাধান সূত্র খুঁজতে দিল্লিতে একটি বৈঠক ডাকার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী সপ্তাহেই এই বৈঠক হতে পারে বলে জানা গেছে।
বৈঠকের মূল লক্ষ্য, মান-অভিমান ভুলে ঘরোয়া বিবাদ মিটিয়ে দলকে ফের ঐক্যবদ্ধ করা। একইসঙ্গে, সাংগঠনিক নানা বিষয় নিয়েও আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে, জনপ্রতিনিধিরা কীভাবে আরও বেশি করে সাধারণ মানুষের কাছে পৌঁছবেন, সংগঠনকে কীভাবে আরও শক্তিশালী করা যায় এবং নির্বাচনের আগে কোন কোন ক্ষেত্রে জোর দেওয়া প্রয়োজন সেসব বিষয়ও উঠে আসতে পারে বৈঠকে।
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
কিছু মাসের মধ্যে নামবে গঙ্গায় পরিবেশবান্ধব জলযান
মণ্ডপ আর প্রতিমা নিয়ে কী বার্তা দিল বিশ্ব হিন্দু পরিষদ
ইতিমধ্যেই মালিকপক্ষের তরফে নোটিশ পাঠানো হয়েছে
প্রেসিডেন্সি জেলের ১৪ নম্বর সেলে তল্লাশি চালিয়ে উদ্ধার একাধিক যন্ত্র
আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ মমতার বিরুদ্ধে
ভুট্টার চড়া দামের প্রভাব পোলট্রি শিল্পে
পরিচ্ছন্নতা নষ্ট করলেই এবার দ্বিগুণ জরিমানা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের