নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ইডেনের পিচে দুই ম্যাচ মিলিয়ে ১৫ উইকেট। ভারতীয় দল থেকে ছিটকে গিয়ে নির্বাচকদের প্রমাণ করে দিলেন এখনও কিছুই শেষ হয়ে যায়নি। প্রথম ম্যাচে উত্তরাখণ্ডের বিরুদ্ধে ৭ উইকেট নিয়েছেন। দ্বিতীয় ম্যাচে গুজরাতের বিরুদ্ধে ৮ উইকেট। খেলার শেষদিনে শামির দাপটে গুজরাতকি উড়িয়ে দিল বাংলা। অজিত আগরকরদের কঠোর জবাব দিলেন শামি।
তৃতীয় দিনের শেষে বাংলার রান ছিল ৬ উইকেটে ১৭০। চতুর্থ দিন আর ৪৪ রান যোগ করে ৮ উইকেটে ২১৪ রানের মাথায় ইনিংস ডিক্লেয়ার করে দেয় বাংলা। অনুষ্টুপ মজুমদার করে ৫৮ রান। শেষের দিকে ১৮ বলে ২৫ রানের ইনিংস খেলেন আকাশদ্বীপ। গুজরাতকে ৩২৭ রানের লক্ষ্যমাত্রা দেয় বাংলা।একদিনের কম সময় গুজরাতের মত দলের পক্ষে এই রান তোলা যে কঠিন তা জানত বাংলা।
জনাব ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে মাত্র ৪৫.৫ ওভার খেলল গুজরাত। ১৮৫ রানে শেষ হল গুজরাত। প্রথম ইনিংসে ৩ উইকেট নেয় শামি। এরপর দ্বিতীয় ইনিংসে গুজরাতকে গুটিয়ে দেওয়ার অন্যতম কান্ডারী মহম্মদ শামি। অনায়াসেই গুজরাতের ব্যাটারদের ফিরিয়ে দিলেন। বল করতে করতে আরও ধারালো হয়ে ওঠে তার লেংথ।
অস্ট্রেলিয়া সফরে সুযোগ পাননি মহম্মদ শামি। এশিয়া কাপেও তাকে নেওয়া হয়নি। ফিটনেসের অভাবের কারণ ব্যাখ্যা করেন নির্বাচক অজিত আগরকর। এরপর শামির দাবি, তার সঙ্গে যোগাযোগ না করে ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফিট না থাকলে তিনি রঞ্জি খেলতে পারতেন না। বোলিংয়ের মাধ্যমে সমস্ত জবাব দেবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ হন। সেই প্রতিজ্ঞা রেখে আগরকরকে জবাব দিলেন শামি। বুঝিয়ে দিলেন ফুরিয়ে যাননি।
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
শ্রীলঙ্কান ব্যাটারকে ৬ মারার চ্যালেঞ্জ যশস্বীর, পরের ওভারেই প্রসিদ্ধের বলে সাজঘরে অভিজ্ঞ ব্যাটার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের