নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অবশেষে সমস্ত জল্পনার অবসান। দীর্ঘ ৭ বছরের রাজনৈতিক দুরত্ব মিটিয়ে অবশেষে তৃণমূলে প্রত্যাবর্তন করলেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। তার সঙ্গে ফিরলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। সোমবার দুপুরে তৃণমূল ভবনে রাজ্য সভাপতি সুব্রত বক্সি ও মন্ত্রী অরূপ বিশ্বাসের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন দুজনেই।
সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সোমবার দুপুরে তৃণমূল ভবনে প্রবল উৎসাহ ও উচ্ছ্বাসের মধ্যেই দলীয় পতাকা হাতে তুলে নেন শোভন-বৈশাখী। তাদের উত্তরীয় পরিয়ে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান সুব্রত বক্সি ও অরূপ বিশ্বাস। গত সেপ্টেম্বরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শোভন-বৈশাখীর দীর্ঘ বৈঠকেই তৃণমূলে ফেরার জল্পনা জোরালো হয়েছিল। সেই জল্পনাকে আরও উসকে দিয়েছিল মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরে থাকাকালীন শোভনের সঙ্গে সাক্ষাৎ। আর তার পরের দিনই প্রশাসনিক পদে NKDA এ চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়।
প্রশাসনিক পদে ফেরার পর থেকেই তার রাজনৈতিক জীবনে ফেরার বিষয় নিয়ে জল্পনা চলতে থাকে। আর সেই সমস্ত জল্পনাকে সত্যি করে সোমবার তৃণমূলে প্রত্যাবর্তন করলেন শোভন - বৈশাখী। এদিন তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ' তৃণমূলের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক। ঘরের ছেলে হিসেবে পুনরায় আমি এই দলের সঙ্গে সামিল হলাম। রাস্তায় নেমে আগামী দিনে আন্দোলনে সামিল হওয়ার জন্য। যেমন করে দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইবেন সেই ভাবেই কাজ করবো।'
প্রাক্তন মেয়র আরও বলেন, ' আমার কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। দলকে শক্তিশালী করার জন্য যেমনভাবে আমাকে কাজ লাগবে আমার ওপর যেই দায়িত্ব অর্পণ করা হবে সেই মতনই আমি কাজ করবো। আমার দায়িত্ব - কর্তব্য দলকে আরও বেশি সুন্দর করে তোলা। আমি সেটাই করবো।' তৃণমূল ভবন থেকে বেরিয়েই কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে রওনা দেন শোভন - বৈশাখী।
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের