নিজস্ব প্রতিনিধি , উত্তর দিনাজপুর - পরিবারে লক্ষী এসেছে ! আনন্দঘন মুহূর্ত বাড়ি জুড়ে। খুশিতে সামিল আশপাশের মানুষজন। করণদিঘী থানার রসাখোয়া এলাকায় দেখা গেল এক অনন্য, হৃদয়গ্রাহী মুহূর্ত। সমাজে যেখানে কন্যা সন্তানের জন্ম নিয়ে এখনও নানা বিভ্রান্তি, সেখানে এই পরিবারের উদ্যোগ যেন নতুন আলো দেখায়।
স্থানীয় সূত্রে জানা গেছে , বুধবার ভোর চারটের সময় কালেনা খাতুন এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন। খবর পেতেই শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি , আনন্দে আত্মহারা সবাই। বৃহস্পতিবার নবজাতক সহ মাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হলে পরিবারের সদস্যরা সাজিয়ে গাড়ি সাজিয়ে মেয়েকে বাড়ি নিয়ে আসে। বেলুন, রঙিন ফিতা, ফুল দিয়ে সাজানো গাড়িতে নবজাতককে ঘরে ফেরানো হয়।
নবজাতকের বাবা মকসুদ আলম জানান ,“ আমার প্রথম সন্তান কন্যা। আমি খুবই আনন্দিত। তাই গাড়ি সাজিয়ে আজ আমার স্ত্রী ও কন্যাকে শ্বশুরবাড়ি নিয়ে যাচ্ছি। আমাদের কাছে কন্যা সন্তান আনন্দ, আশীর্বাদ।”
ফুটফুটে শিশুকন্যাকে কোলে নিয়ে খুশিতে মগ্ন মা কালেনা খাতুন। বাড়ি ফেরার পথে সে জানায় ," আমার কোলে প্রথম কন্যা সন্তান এসেছে , আমি ভীষণ খুশি। এই আনন্দ ভাষায় প্রকাশ করার নয় ।"
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা