নিজস্ব প্রতিনিধি , দিল্লি - পশ্চিমবঙ্গ সহ ১২টি রাজ্যে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন। সোমবার প্রধান নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার ঘোষণা করলেন এসআইআরের দিনক্ষণ ও যাবতীয় পরিকল্পনা। বঙ্গে আগামী বিধানসভা নির্বাচনের আগে এই সংশোধন প্রক্রিয়াকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ বলে মনে করছে নির্বাচন কমিশন।
সূত্রের খবর, দীর্ঘদিন ধরে SIR নিয়ে জল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনার শেষ। সোমবার সাংবাদিক বৈঠক করে SIR এর দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার। তিনি স্পষ্ট জানিয়ে দেন, সোমবার রাত ১২টা থেকে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাত, ছত্তীসগঢ়, তামিলনাড়ু, কেরল-সহ মোট ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকা ফ্রিজ করা হবে। আগামিকাল থেকেই শুরু হবে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ।
মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার জানান, 'এসআইআরের মূল লক্ষ্য হল, সমস্ত যোগ্য ভোটারকে তালিকায় অন্তর্ভুক্ত করা এবং যারা অযোগ্য বা মৃত, তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া।' কমিশনের ঘোষণা অনুযায়ী, ২৯ অক্টোবর থেকে শুরু হবে এনুমেরেশন ফর্ম ছাপা।
একই দিনে বিএলওদের প্রশিক্ষণ শুরু হবে, যা চলবে ৩ নভেম্বর পর্যন্ত। ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা সংশোধনের ফর্ম বিতরণ করবেন BLOরা। প্রবাসী বা রাজ্যের বাইরে থাকা নাগরিকরাও অনলাইনে ফর্ম পূরণ করতে পারবেন।
এছাড়া, ৯ ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। যদি কারোর নাম, ঠিকানা বা অন্যান্য তথ্য নিয়ে আপত্তি থাকে তা জানাতে হবে ৯ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারির মধ্যে। এরপর ৯ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে অভিযোগ শোনা ও যাচাইয়ের কাজ। সবশেষে ৭ ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা।
জ্ঞানেশ কুমার জানান, ' এবার আরবান ভোটার ও প্রবাসী ভারতীয়রা অনলাইনেও ফর্ম পূরণ করতে পারবেন। এছাড়া, যাদের নাম ২০০৩ সালের ভোটার তালিকায় ইতিমধ্যেই রয়েছে, তাদের কোনও অতিরিক্ত কাগজ দিতে হবে না। যদি কোনও ভোটারের নিজের নাম না থাকে, কিন্তু বাবা-মায়ের নাম তালিকায় থাকে, তাহলেও আলাদা নথি দেওয়ার প্রয়োজন হবে না। নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটেই এই 'ম্যাচিং' প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।'
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
কিছু মাসের মধ্যে নামবে গঙ্গায় পরিবেশবান্ধব জলযান
মণ্ডপ আর প্রতিমা নিয়ে কী বার্তা দিল বিশ্ব হিন্দু পরিষদ
ইতিমধ্যেই মালিকপক্ষের তরফে নোটিশ পাঠানো হয়েছে
প্রেসিডেন্সি জেলের ১৪ নম্বর সেলে তল্লাশি চালিয়ে উদ্ধার একাধিক যন্ত্র
আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ মমতার বিরুদ্ধে
ভুট্টার চড়া দামের প্রভাব পোলট্রি শিল্পে
পরিচ্ছন্নতা নষ্ট করলেই এবার দ্বিগুণ জরিমানা
নিম্নচাপের প্রভাবে বদলাবে আবহাওয়া
শনিবার থেকে রবিবার পর্যন্ত চলবে শিয়ালদহ ডিভিশনের কাজ
ছাত্র নির্বাচন নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের