নিজস্ব প্রতিনিধি, কলকাতা – গোমাংস বিতর্কের মাঝে সেলেব ইনফ্লুয়েন্সার সায়ক চক্রবর্তীর অতীত কর্মকাণ্ড ফাঁস! তাঁর বিরুদ্ধে মেকআপ রুমে শিশু শিল্পীকে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন লীনা পুত্র তথা 'অর্গানিক প্রোডাকশন হাউস'-এর কর্ণধার অর্ক গাঙ্গুলি। যদিও সোশ্যাল মিডিয়া পোস্টে সায়কের নাম লেখেননি তিনি। তবে কমেন্ট বক্সে নেটিজেনদের দাবি, শিশু শিল্পীকে যৌন হেনস্থা করেছেন সায়ক!
ফেসবুকে অর্ক গাঙ্গুলি লিখেছেন, “সম্প্রতি চর্চায় থাকা এক ভাইরাল ব্লগারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, কয়েক বছর আগে এক শিশুকে যৈন হেনস্থা করেছিলেন। ঘটনাটি ঘটেছিল একটি নামকরা প্রযোজনা সংস্থার জনপ্রিয় এক টিভি সিরিয়ালের সেটের মেকআপ রুমে। বিষয়টি প্রকাশ্যে আসতে অভিযুক্ত, যিনি তখন অভিনেতা ছিলেন এবং বর্তমানে একজন ব্লগার—সবার সামনে ক্ষমা চেয়েছিলেন, তারপরে যদিও বিষয়টি ধামাচাপা দেওয়া হয়।“

পোস্টে লীনা পুত্র আরও লিখেছেন, “ছোট ছেলেটির চোখের জল শুকিয়ে গিয়েছিল। কিন্তু সে বুঝে গিয়েছিল যে এভাবেই সব কিছুকে স্বাভাবিক করে নেওয়া হয়। দুর্ভাগ্যবশত, সমাজ হিসেবে আমরা যৌন নির্যাতন সহ নানা অপকর্ম ও হেনস্থাকে স্বাভাবিক বলে মেনে নিতে অভ্যস্ত হয়ে পড়েছি। ফিল্ম সেটগুলোও এর ব্যতিক্রম নয়। সমাজ হিসেবে আমাদের দায়বদ্ধতা থাকে সেই অপরাধীদের প্রশ্রয় দেওয়ার জন্য যারা বারবার অপরাধ করার সাহস পায়। অপরাধের ধরণ বদলাতে পারে, কিন্তু এই নিষ্ঠুরতার পিছনের মানসিকতা প্রায় সময়ই একই থাকে।"
সায়ক চক্রবর্তীর নাম নেননি অর্ক গাঙ্গুলি। তবে তাঁর বিবরণ দেখে সায়ককেই দায়ী করছেন নেটিজেনরা। এই নিয়ে শুরু হয়েছে নতুন করে বিতর্ক। কমেন্ট বক্সে অভিনেতা মৈনাক বন্দ্যোপাধ্যায় লেখেন, "দয়া করে তাঁদের অভিনেতা বলবেন না ৷" অভিনেতা রাতুল মুখোপাধ্যায় লেখেন, "লজ্জাজনক ! এটা জঘন্য অপরাধ ৷ এর জন্য ওর শাস্তি পাওয়া উচিত ৷" গোমাংসকাণ্ডের পর এমন ঘটনা প্রকাশ্যে আসায় স্বাভাবিক ভাবেই বিপাকে পড়েছেন সেলেব ইনফ্লুয়েন্সার, এমনটাই দাবি নেটিজেনদের একাংশের।
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের