নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ঘণ্টাখানেকের ঝড়বৃষ্টিতেই কার্যত জলমগ্ন শহরের একাধিক এলাকা। কোথাও রাস্তায় জমেছে হাঁটুসমান জল, কোথাও আবার ভেঙে পড়েছে গাছ। রবিবার সকালেই দুর্যোগের জেরে শহরের বিভিন্ন প্রান্তে দুর্ভোগে পড়তে হল সাধারণ মানুষকে। বর্ষার শুরুতেই ফের সামনে এল কলকাতার জল জমার পুরনো সমস্যা।
বৃষ্টির আগাম পূর্বাভাস আগে থেকেই ছিল। সেই মতো রবিবার সকাল থেকে কালো মেঘে ঢেকে যায় কলকাতার আকাশ। এরপর শুরু হয় প্রবল ঝড়-বৃষ্টি। মাত্র ঘণ্টাখানেকের বৃষ্টিতেই শহরের একাধিক এলাকায় জল জমে যায়। পাটুলি, যাদবপুর, কসবা, শিয়ালদহ, কাঁকুরগাছি-সহ বেশ কয়েকটি এলাকায় জলমগ্ন হয়ে পড়ে রাস্তা। এমনকি আর.জি. কর মেডিক্যাল কলেজের চত্বরেও জল ঢুকে পড়েছে।
দুর্যোগের জেরে চাঁদনি চক এলাকায় একটি বড় গাছ ভেঙে পড়ে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের উপর। গাছটি বিদ্যুতের তারের ওপর পড়ায় নিরাপত্তার কারণে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ রাখতে হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান কলকাতা পুরসভার কর্মী ও সিইএসসি-র প্রতিনিধিরা। প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় গাছ সরিয়ে স্বাভাবিক করা হয় যান চলাচল।
আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির পরিস্থিতি অব্যাহত থাকবে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে চার জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। কলকাতাসহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের