নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর - মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘাটালে। বাইক চালককে পিষে দিল একটি মালবাহী ট্রাক। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বাইক চালকের। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটি। ঘাতক চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

সূত্রের খবর , ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কের ঘাটালের ঘড়িমোড় এলাকায়। মৃতের নাম রামাপদ দোলুই। বয়স ৭০ বছর। সোমবার দুপুরে এক বাইক চালক রাস্তা পারাপার করার সময় পাঁশকুড়াগামী একটি মালবাহী ট্রাক বাইক চালককে পিষে দেয়। দুর্ঘটনার পর না দাঁড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঘটনার পর পুলিশকে খবর দেওয়া হলে তারা সিসিটিভি ফুটেজ দেখে গাড়িটিকে একটু দূরেই আটক করে। তবে চালককে গ্রেফতার করতে পারেনি।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঘাটাল মহকুমা হাসপাতালে পাঠায়।

প্রত্যক্ষদর্শী অভিজিৎ রায় জানিয়েছেন , "বাইকটি রাস্তা পার করছিল। লরিটা দ্রুত গতিতে এসে বাইকটাকে ধাক্কা মেরে লোকটার মাথার উপর দিয়ে চালিয়ে যায়। মাথা পুরো থেতলে গেছে। চেনাই যাচ্ছেনা। আমাদের একটাই আবেদন যে সচেতনতা বাড়াতে হবে। শুধু তাই নয় প্রশাসনকে এইরকম দুর্ঘটনা কমাতে আরও সক্রিয় ভূমিকা গ্রহণ করতে হবে। এখন পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রশাসন যেন তাঁর মৃতদেহ তুলে দেয় বা বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করে।"
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...