নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শহরের বুকে দুঃসাহসিক চুরি। একাকী বৃদ্ধাকে নিশানা দুষ্কৃতীদের। গভীর রাতে গার্ডেনরিচের মেটিয়াবুরুজ থানার পাহাড়পুর রোডে ঘটে গেল চাঞ্চল্যকর লুটপাট। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।
সূত্রের খবর, পাহাড়পুর রোডের ওই তিনতলা বাড়িতে থাকেন দুই বৃদ্ধা অশোকা চট্টোপাধ্যায় ও তার জা আরতি চট্টোপাধ্যায়। শনিবার রাতে একতলায় নিজের ঘরে একাই ছিলেন বৃদ্ধা। দোতলা সর্ম্পূণ ফাঁকা থাকতো তিনতলায় পরিবারের বাকি সদস্যরা থাকেন। শনিবার ভোররাতে দুষ্কৃতীরা ঘরের শিকল ভেঙে ঢুকে দোতলার বাড়িতে তাণ্ডব চালায়। পরিবারের অন্যান্য সদস্যদের দাবি, রাত ১২ টা পর্যন্ত তারা জেগেই ছিলেন। তারপর বৃদ্ধা ঘুমিয়ে পড়েন বাকি সদস্যরা তিনতলায় চলে যায়। দোতলা সর্ম্পূণ ফাঁকাই ছিল। রাতের অন্ধকারে দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে প্রথমেই আরতির ঘরে রাসায়নিক স্প্রে ছড়ায়। ফলে ঘুম আরও গভীর হয়, এমনকি শব্দ পেলেও ঘুম ভাঙেনি বৃদ্ধার।
এরপর দুষ্কৃতীরা দোতলায় উঠে অশোকা চট্টোপাধ্যায়ের ঘরে তাণ্ডব চালায়। সুযোগে আলমারি ও দেরাজ ভেঙে চুরি যায় প্রায় ৮০ হাজার টাকা নগদ, সোনার গয়না ও ঠাকুরের রুপোর মুকুট। শনিবার ভোরের দিকে বিষয়টি পরিবারের নজরে পড়ে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় মেটিয়াবুরুজ থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে তদন্তকারীরা।
ঘটনা প্রসঙ্গ বৃদ্ধা আরতি চ্যাটার্জী জানান, 'সকালে যখন ঘুম ভাঙে তখন দেখি ঘরে সব কিছু লণ্ডভণ্ড। তখন আমি বেল দিয়ে ছেলেকে ডাকি। ওদের যা সোনার গয়না ছিল, হাতের বালা সবটাই চুরি হয়ে গেছে। টাকাও ছিল বেশ কিছু সবটাই চুরি হয়ে গেছে। মনে হচ্ছে কিছু একটা স্প্রে করেছিল। যার জন্যই আমার ঘুম ভাঙেনি।'
UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের