নিজস্ব প্রতিনিধি , হুগলী - একসঙ্গে বসে নেশা করছিল দুই বন্ধু।কিন্তু সেই আড্ডাই মুহূর্তে রূপ নিল রক্তাক্ত ঘটনায়।গাঁজার নেশার আসরে বচসার জেরে বন্ধুর বুকে ছুরি মেরে খুনের অভিযোগ উঠল আর এক বন্ধুর বিরুদ্ধে।ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কোন্নগরের বাগখাল মিলমাঠ এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে , বৃহস্পতিবার গভীর রাতে বাগখাল মিলমাঠ সংলগ্ন একটি ঝোপের মধ্যে এক যুবকের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উত্তরপাড়া থানার পুলিশ।দেহ উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠানো হয়।সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত যুবকের নাম মহঃ একলাখ আনসারী।তিনি পেশায় হাইড্রা গাড়ির চালক ছিলেন।পরিবারের দাবি,পরের দিন থেকেই কাজে যোগ দেওয়ার কথা ছিল তার।বৃহস্পতিবার বিকেলে একলাখকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তার বন্ধু মহঃ ফরিয়াদ যিনি পেশায় জেসিবি চালক।এরপর রাতে উত্তরপাড়া থানার তরফে পরিবারের কাছে খবর আসে যে একলাখ খুন হয়েছেন।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়,মিলমাঠ এলাকায় বসে গাঁজার নেশা করছিলেন দুই বন্ধু।সেই সময় কোনও বিষয় নিয়ে দুজনের মধ্যে বচসা শুরু হয়।তখনই ফরিয়াদের কাছে থাকা একটি ছুরি দিয়ে একলাখের বুকে আঘাত করা হয়।ঘটনাস্থলেই গুরুতর জখম হন তিনি।
মৃতের মা জানান,তার ছেলে তৃণমূলের সমর্থক হলেও কারও সঙ্গে কোনও শত্রুতা বা বিবাদ ছিল না।ফলে এই ঘটনার পিছনে ব্যক্তিগত শত্রুতার বদলে নেশার আসরে ঝামেলাই মূল কারণ বলে মনে করছে পুলিশ।ইতিমধ্যেই অভিযুক্ত মহঃ ফরিয়াদকে গ্রেফতার করেছে উত্তরপাড়া থানার পুলিশ।ধৃতকে শুক্রবার শ্রীরামপুর আদালতে পেশ করা হবে।ঘটনার তদন্ত চলছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের