নিজস্ব প্রতিনিধি, বার্সেলোনা - ৩ দিনের ব্যবধানে ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা স্পেনে। একাধিক মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। গত রবিবারের ট্রেন দুর্ঘটনায় স্পেনজুড়ে ৩ দিনের জাতীয় শোক পালন চলছে। দু’টি দ্রুতগামী ট্রেনের মধ্যে সংঘর্ষে মৃত্যু হয়েছে ৩৯ জনের। গুরুতর আহত শতাধিক। এই মর্মান্তিক দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সাঞ্চেজ।
সূত্রের খবর, দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ১০টা নাগাদ স্পেনের বার্সেলোনায়। প্রবল বৃষ্টিতে রেল লাইনের ধারে থাকা একটি পাঁচিল ধসে ট্র্যাকের ওপর পড়ে যায়। এর জেরে লাইনচ্যুত হয়ে গিয়েছে প্যাসেঞ্জার ট্রেনটি। মৃত্যু হয়েছে ১ জনের। চালক তিনি। গুরুতর আহত আরও ৩৭ জন যাত্রী। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় ২০ টি অ্যাম্বুল্যান্স ও ৩৮ টি দমকলের ইঞ্জিন।
এর আগে দুর্ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় অনুযায়ী রবিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিট নাগাদ দক্ষিণ স্পেনের কর্ডোবা প্রদেশের আদম্যুজ শহরের কাছে। আচমকা লাইনচ্যুত হয়ে পাশের ট্র্যাকে চলে যায় মালাগা থেকে মাদ্রিদগামী একটি বেসরকারি ‘ইরিও’ ট্রেন। সেই সময়ে উল্টো দিক থেকে আসছিল মাদ্রিদ-হুয়েলভাগামী রাষ্ট্রীয় ‘রেনফে’ সংস্থার একটি ট্রেন। তখনই সংঘর্ষ হয়।
স্থানীয় সূত্রে খবর, ট্রেনের প্রথম দু’টি কামরা লাইনের বাইরে চলে গিয়েছে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল, পুলিশ এবং রেড ক্রস কর্মীরা। পুলিশ সূত্রে খবর, ইরিও ট্রেনে প্রায় ৩০০ জন এবং রেনফে ট্রেনে প্রায় ১০০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩৯ জনের। এর মধ্যে একটি ট্রেনের চালকও রয়েছেন। উদ্ধারকাজে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন স্থানীয়রাও।
সোমবার সকালেই ঘটনাস্থলে পরিদর্শনে যান স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সাঞ্চেজ এবং পরিবহণ মন্ত্রী অস্কার পুয়েন্তে। আগে থেকে ঠিক করে রাখা সমস্ত ট্রিপ এবং বৈঠক বাতিল করেছেন সাঞ্চেজ। স্পেনের পরিবহন মন্ত্রী অস্কার পুয়েন্তে জানান, পরিস্থিতি অত্যন্ত গুরুতর এবং সরকার উদ্ধারকাজে সবরকম সহযোগিতা করছে। তদন্তকারীদের দাবি, ভাঙা ফিসপ্লেটের কারণে রেল লাইনে ফাটল তৈরি হয়েছিল। এর জেরেই দুর্ঘটনা ঘটেছে।
নেপালে নিখোঁজ ভারতীয়দের নিয়ে বাড়ছে উদ্বেগ! উদ্ধারে তৎপর দিল্লি, দেশে ফিরলেন অনেকে
ইতালির সংসার ছেড়ে প্রেমিকের ঘরে! ৪ সন্তানের মাকে ঘিরে চাঞ্চল্য
হড়পা বানে বিধ্বস্ত নেপালের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন, তিব্বত সীমান্তে কি কূটনৈতিক চাপ?
বিপদসীমার উপরে জলস্তর, সরোবর ফেটে গেলে ফের প্লাবিত হতে পারে বিপর্যস্ত এলাকা
নেপাল বিপর্যয়ে দায় এড়াল চিন! নেপালের অভিযোগ খারিজ, কাঠমান্ডু-বেজিং সম্পর্কে চিড়ের আশঙ্কা
রাস্তা-সেতু ধ্বংস, কাদার স্তূপে থমকে উদ্ধারকাজ, বাড়ছে উদ্বেগ
তুষারধসে নদীপথ আটকে বিপর্যয়, জলবায়ু পরিবর্তনেও বাড়ছে হিমালয়ের ঝুঁকি
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের