নিজস্ব প্রতিনিধি, ডেনমার্ক - ভেনেজুয়েলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজরে এবার গ্রিনল্যান্ড। এরপর থেকেই আমেরিকা ও ইউরোপের মধ্যে ‘ঠান্ডা লড়াই’ শুরু। এই আবহে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড জুড়ে ‘মেক আমেরিকা গ্রেট এগেন’ স্লোগান। তাঁদের হাতিয়ার ট্রাম্পের লাল টুপি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও।
৪৫তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে বিভিন্ন সভায় ডেনাল্ড ট্রাম্পের মাথায় দেখা গিয়েছিল লাল টুপি। তাতে লেখা ছিল ‘মেক আমেরিকা গ্রেট এগেন’ (মাগা)। এবার তা নিয়েই ডেনমার্ক ও গ্রিনল্যান্ডে ব্যঙ্গ করা হল মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে। বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড। ডেনমার্কের মূল ভূখণ্ড থেকে প্রায় ৩০০০ কিলোমিটার দূরে অবস্থিত গ্রিনল্যান্ড। প্রায় ৩০০ বছর ধরে ডেনমার্কের রাজধানী কোপেনহাগেনের নিয়ন্ত্রণে রয়েছে।
উল্লেখ্য, সমর্থন জানানোয় ট্রুথ সোশালের একটি পোস্টে ক্ষুব্ধ ট্রাম্প জানিয়েছেন, “এবার থেকে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, নেদারল্যান্ড এবং ফিনল্যান্ড থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক চাপাবে আমেরিকা। গ্রিনল্যান্ডের পক্ষে থাকা ইউরোপীয় দেশগুলির ওপর আগামী ১ ফেব্রুয়ারি থেকে ১০ শতাংশ শুল্ক বসবে। গ্রিনল্যান্ড নিয়ে চুক্তি এবং ক্রয় সম্পন্ন না হওয়া পর্যন্ত শুল্ক ২৫ শতাংশ পর্যন্ত বাড়ানো হবে।”
পাল্টা যৌথ ভাবে ইউরোপের দেশগুলি একটি বিবৃতি জারি করে জানিয়েছে, “আমরা পূর্ণ সংহতির সঙ্গে ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের জনগণের সঙ্গে আছি। ন্যাটোর সদস্য হিসেবে আমরা আটলান্টিক মহাদেশের মধ্যবর্তী অঞ্চলের যৌথ স্বার্থের কথা ভেবে নিরাপত্তা জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ। ট্রাম্পের শুল্ক হুঁশিয়ারির জেরে ইউরোপীয় দেশগুলির সঙ্গে সম্পর্ক তলানিতে পৌঁছাতে পারে। আরও জটিল হতে পারে পরিস্থিতি।“
শিনাস বন্দরের অদূরে দাউ দাউ করে জ্বলল ‘এমটি জলবীর’, ২০ জন দেশীয় কর্মীর নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপারা
বিষয়টি ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে
এই সিদ্ধান্তকে ঘিরে আন্তর্জাতিক বাণিজ্য ও প্রযুক্তি মহলে শুরু হয়েছে জোর চর্চা
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...