692488f8a33de_448-252-25224339-thumbnail-16x9-abhishek
নভেম্বর ২৪, ২০২৫ রাত ১০:০৪ IST

গাফিলতি করলে দল ক্ষমা করবে না , SIR নিয়ে বিধায়কদের কড়া হুঁশিয়ারি অভিষেকের

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বঙ্গে জনস্বার্থে সুষ্ঠুভাবে SIR সম্পন্ন করতে সর্বশক্তি প্রয়োগে কাজ করছে তৃণমূল কংগ্রেস। SIR কে কেন্দ্রের ‘রাজনৈতিক চক্রান্ত’ বলে দাবি করলেও সাধারণ মানুষের যাতে বিন্দুমাত্র অসুবিধা না হয়, তা নিশ্চিত করতে তৃণমূল নেতৃত্ব পুরো দলকে সক্রিয় করেছে। সোমবার ভার্চুয়াল বৈঠকে শেষ ধাপের কাজ নির্ভুলভাবে শেষ করতে মন্ত্রী-বিধায়কদের কঠোর টাস্ক বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

SIR এর বাকি কাজ দ্রুত ও নিখুঁতভাবে শেষ করতে সোমবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্ত্রী, বিধায়ক ও দলীয় নেতৃত্বদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। সেখানে তিনি স্পষ্ট নির্দেশ দেন, ২৬ নভেম্বর থেকে ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত নেতারা সংশ্লিষ্ট জেলায় ছুটি না নিয়েই কাজ করবেন। জেলার ওয়াররুমে নিয়মিত ভিজিট, বুথ পর্যায় পর্যালোচনা ও ক্যাম্প দেখে তবেই ফিরে আসার নির্দেশ দিয়েছেন তিনি।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী কাজে তৃণমূলের ভূমিকা আরও কার্যকরী করতে নতুন টাস্ক লিস্টও দিয়েছে দল। অভিষেক জানান, ৬ ডিসেম্বর পুরো প্রক্রিয়ার রিপোর্ট দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জমা দেবেন তিনি। বৈঠকে উঠে আসে গুরুত্বপূর্ণ একটি বিষয়—তৃণমূলের প্রায় ৩৫% BLA-2-এর নাম এখনও কমিশনের কাছে নথিভুক্ত হয়নি। এই তথ্য হাতে আসার পর আরও সতর্ক হয়েছে তৃণমূল।

দায়িত্বপ্রাপ্তদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, ওয়াররুম থেকে ফোন করে BLA-2-দের সক্রিয় করতে হবে। ১০০% ফর্ম যাতে কমিশনে জমা পড়ে তা নিশ্চিত করতে হবে। অভিষেকের কঠোর বার্তা, 'এই সময় কেউ গাফিলতি করলে দল ক্ষমা করবে না, মানুষও ক্ষমা করবে না।' কোথায় কেমন কাজ হয়েছে তার পর্যালোচনাও তুলে ধরেন তিনি। কোচবিহারে পরিস্থিতি খারাপ বলে মন্তব্য করেন অভিষেক। ব্যক্তিগত মতভেদ থাকলেও দলের কাজের সময়ে সবাইকে একসঙ্গে থাকার পরামর্শ দেন তিনি।

আরও পড়ুন

শুভেন্দুর বাড়িতেও ছিল হামলার ছক! হামিমকে জেরা করে মিলছে একের পর এক বিস্ফোরক তথ্য
আগস্ট ০৪, ২০২৬

হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা

আংশিক স্বস্তি সুমিত রায়ের , ডেবরা মামলায় আগাম জামিন অভিষেকের আপ্ত সহায়কের
আগস্ট ০৩, ২০২৬

এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন

চার মাসেই মোহভঙ্গ , তৃণমূল ছাড়লেন নেতাজির প্রপৌত্র চন্দ্র বসু
আগস্ট ০৩, ২০২৬

ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু

বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় এবার ব্যবসায়ী , ৫ কোটি টাকা না দিলে প্রাণনাশের হুমকি
আগস্ট ০৩, ২০২৬

আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী

দুর্নীতি দমন শাখায় বড় রদবদল , ৩ আইপিএস-সহ ১৯ আধিকারিকের নিয়োগ
আগস্ট ০৩, ২০২৬

তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের

তোলাবাজি করলে দলে জায়গা হবে না , শমীক-দিলীপের পর একই সুরে হুঁশিয়ারি অগ্নিমিত্রার
আগস্ট ০৩, ২০২৬

তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল

আরজি কর ধর্ষণ-খুন মামলায় নতুন মোড়, ঘটনাস্থলে সিবিআইয়ের উচ্চপর্যায়ের টিম
আগস্ট ০৩, ২০২৬

বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন

কালীঘাট তৃণমূলে ফের ভাঙনের ইঙ্গিত , কাকলি - শশীর সাক্ষাৎ ঘিরে জল্পনা তুঙ্গে
আগস্ট ০৩, ২০২৬

শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে

সেবাশ্রয়ের টাকা বিদেশে পাচারের অভিযোগ , প্রমাণ হাতে দিল্লির পথে ঋতব্রত
আগস্ট ০৩, ২০২৬

জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

৫ কোটি না দিলে উড়িয়ে দেব , জঙ্গিদের হুমকি নিয়ে বিস্ফোরক দাবি উমেশ রাইয়ের
আগস্ট ০৩, ২০২৬

জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও

অভিষেকের বিদেশযাত্রায় মিলল না স্বস্তি , সুপ্রিম নির্দেশে মামলা ফেরত গেল হাইকোর্টে
আগস্ট ০৩, ২০২৬

হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট

ফ্রিজ অ্যাকাউন্টে আপাতত স্বস্তি নয়, কালীঘাট তৃণমূলকে অপেক্ষায় রাখল সুপ্রিম কোর্ট
আগস্ট ০৩, ২০২৬

আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল

মাদ্রাসায় জেহাদি তৈরি হয়! বুদ্ধদেবের মন্তব্যে সায় তসলিমার
আগস্ট ০২, ২০২৬

অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল

ভাঙড়ে ফের রক্তপাত! আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

নিখোঁজ টুলু, এদিকে মেয়ের নামেও মিলল পেট্রল পাম্প! তদন্তে ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য
আগস্ট ০২, ২০২৬

বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের