নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ফুটবল ম্যাচের জয় যেন ডেকে আনল মর্মান্তিক পরিণতি। ম্যাচ-পরবর্তী বিবাদের জেরে বারুইপুরে ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে খুন করা হল ১৭ বছরের এক তরুণকে। এই ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। ক্ষুব্ধ জনতার বিক্ষোভে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় বারুইপুর।
মৃত তরুণ প্রসেনজিৎ বিশ্বাসের বাড়ি বারুইপুরের ফুলতলা এলাকায়। শুক্রবার এলাকায় একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে দুই দলের মধ্যে বচসা ও উত্তেজনা তৈরি হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই সোমবার প্রসেনজিৎকে কথা বলার নাম করে ডেকে পাঠানো হয়। অভিযোগ, নির্দিষ্ট স্থানে পৌঁছতেই তার উপর হামলা চালানো হয়। শুধু তাই নয়, ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপও মারা হয়।
গুরুতর জখম অবস্থায় তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, খুনের ঘটনায় তিনজন জড়িত। তাদের ধাওয়া করে ধরে গণপিটুনি দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ক্ষুব্ধ জনতার একাংশ হাসপাতালের পুলিশ ক্যাম্পে ভাঙচুর চালায় এবং রাস্তাও অবরোধ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং প্রসেনজিতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
ঘটনাপ্রসঙ্গ, আইজি প্রেসিডেন্ট রেঞ্জ কংকর প্রসাদ বলেন, ' যে ঘটনাটি ঘটেছে তার জেরে এলাকায় বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয়। তবে বর্তমানে পরিস্থিতি অনেকটাই শান্ত হয়েছে। ঘটনায় ৫ জন জড়িত ছিল তাদের প্রত্যেককেই গ্রেফতার করা হয়েছে। বাকিটা তদন্ত চলছে প্রমাণ পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।'
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
রক্ষাকালী আর দক্ষিণাকালীর টানে দূরদূরান্ত থেকে আসেন ভক্তরা
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের