নিজস্ব প্রতিনিধি , দুবাই - আগামী বছর ফিফা বিশ্বকাপ। আয়োজক দেশের তালিকায় রয়েছে আমেরিকা , মেক্সিকো সহ কানাডা। বৃহস্পতিবার মেগা টুর্নামেন্টের টিকিট নিশ্চিত করল লাতিন আমেরিকার তিন দেশ। ম্যাচে জয় পেল উরুগুয়ে , কলম্বিয়া। অন্যদিকে ড্র করেও পথ সুনিশ্চিত করল প্যারাগুয়ে। অর্থ্যাৎ , আয়োজকদের নিয়ে যোগ্যতা অর্জনকারী দেশের সংখ্যা এখন ১৬।
পেরুকে ৩-০ গোলে উড়িয়ে জয় পেল উরুগুয়ে। কোচ মার্সেলো বিয়েলসা দায়িত্ব নেওয়ার পর থেকেই দারুণ ছন্দে খেলছে সুয়ারেজদের দেশ। মন্টেভিডিয়োর সেন্টেনারি উরুগুয়ের হয়ে প্রথম গোলটি করেন রদ্রিগো আগুইরে। জর্জিয়ো দে আরাস্কেতা ব্যবধান বাড়ান। তৃতীয় গোল আসে ফেদেরিকো ভিনাসের পা থেকে।
অন্যদিকে কলোম্বিয়া জয় পেয়েছে বলিভিয়ার বিরুদ্ধে। ৩-০ গোলে জয় পেয়েছে তারা। প্রথম গোল করেন জেমস রদ্রিগেজ। দ্বিতীয় গোল জন কর্দোবার। তৃতীয় গোল করে কলম্বিয়ার জয় নিশ্চিত করেন জুয়ান ফার্নান্দো কুইন্তেরো।
বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে প্যারাগুয়ের দরকার ছিল মাত্র এক পয়েন্ট। ইকুয়েডরের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে সেই এক পয়েন্ট ঝুলিতে ভরে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করল প্যারাগুয়ে।
এখনও অবধি বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী ১৬ দেশ -
আমেরিকা, মেক্সিকো, কানাডা, জাপান, ইরান, জর্ডান, দক্ষিণ কোরিয়া, উজ়বেকিস্তান, অস্ট্রেলিয়া, নিউ জ়িল্যান্ড, আর্জেন্টিনা, ব্রাজিল, ইকুয়েডর, উরুগুয়ে, কলম্বিয়া ও প্যারাগুয়ে।
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের