নিজস্ব প্রতিনিধি , জুরিখ - আরও একটি দেশ আসন্ন ফুটবল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলল। পঞ্চমবারের মত ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জন করল ঘানা। অর্থাৎ , অংশগ্রহণ নিশ্চিত ২১ দেশের। এখনও বাকি ২৭ টি দেশ। যার দৌড়ে রয়েছে ৭৬। ১১২ টি দেশ ইতিমধ্যেই বিদায় নিয়েছে। আফ্রিকার যোগ্যতা অর্জন পর্বে ঘানা ১-০ গোলে হারিয়েছে কোমোরোসকে। এরপরেই বিশ্বকাপের মঞ্চে পৌঁছে গেল তারা।
এটিই গ্রুপ পর্বে ঘানার শেষ ম্যাচ ছিল। ১০ ম্যাচে ২৫ পয়েন্টে শেষ করল তারা। আফ্রিকার পঞ্চম দেশ হিসেবে ২০২৬ বিশ্বকাপ খেলবে ঘানা। আয়োজক দেশ হিসেবে থাকছে কানাডা, মেক্সিকো, আমেরিকা। আফ্রিকা থেকে ঘানা ছাড়াও যোগ্যতা অর্জন করেছে মরক্কো, তিউনিসিয়া, মিশর, আলজেরিয়া।
এশিয়া থেকে টিকিট পেয়েছে উজবেকিস্তান, দক্ষিণ কোরিয়া, জর্ডন, অস্ট্রেলিয়া, ইরান, জাপান। এর মধ্যে জর্ডন , উজ়বেকিস্তান প্রথমবারের মত বিশ্বকাপে খেলতে চলেছে। লাতিন আমেরিকা থেকে যোগ্যতা অর্জন করেছে আর্জেন্তিনা, ইকুয়েডর, ব্রাজিল, উরুগুয়ে, প্যারাগুয়ে, কলম্বিয়া। ওশেনিয়া থেকে খেলবে নিউ জিল্যান্ড। ইউরোপ থেকে এখনও কোনও দল যোগ্যতা অর্জন করেনি। ইউরোপ থেকে সরাসরি ১৬টি দল বিশ্বকাপের যোগ্যতা অর্জন করবে।
ইতিমধ্যেই আর্জেন্টিনার খেলা নিশ্চিত। সেক্ষেত্রে মেসির খেলা নিয়ে আশাবাদী অনুরাগীরা। অন্যদিকে ইউরোপিয়ান যোগ্যতা অর্জন পর্বে ভাল ছন্দে রয়েছে পর্তুগাল। হয়তো তারা যোগ্যতা অর্জন করবে। সেখানে রোনাল্ডোর খেলা নিয়েও উত্তেজনা তুঙ্গে। দুই তারকাই রয়েছে চূড়ান্ত ছন্দে। সকলেই চান , শেষবারের মত অন্তত এই বিশ্বকাপটা খেলা উচিত মেসি-রোনাল্ডোর। এমনকি ভাগ্যচক্রে মুখোমুখিও হতে পারেন তারা। তেমন হলে সীমাহীন উত্তেজনা ছড়িয়ে পড়বে ফুটবলবিশ্বে।
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের