নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটার তালিকা নিয়ে ফের তীব্র বিতর্ক। নির্বাচন প্রক্রিয়ার মাঝেই গুরুতর কারচুপির অভিযোগ তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিইও দফতরে বৈঠক শেষে কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ। তার দাবি, ফর্ম ৬ এর মাধ্যমে বহিরাগত ভোটারদের বাংলার তালিকায় যুক্ত করা হচ্ছে।
সোমবার প্রচার সেরে কলকাতায় মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেখানে মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন তিনি। বৈঠক শেষে অভিষেকের অভিযোগ, ' আজ সকাল থেকে ৬-৭ ঘণ্টায় প্রায় ৩০ হাজার ফর্ম ৬ অবৈধভাবে জমা পড়েছে। যাদের বিহার, উত্তরপ্রদেশে ভোটার তালিকায় নাম আছে এমন ভোটারের নামে এই ফর্ম ৬ জমা পড়েছে।'
অভিষেকের আরও দাবি, ' কমিশনের নিয়ম মেনে ফর্ম-৬ জমা পড়লে কমপক্ষে ৬০০ জনকে সশরীরে কমিশনের অফিসে থেকে তা জমা দিতে হয়। আমরা ২৪ ঘণ্টার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনতে বলেছি কমিশনকে। তাহলেই তো সব স্পষ্ট হয়ে যায়। কিন্তু কমিশন এই বিষয়ে কোনো উত্তর দিতে পারেনি।' পুরো বিষয়টি দিল্লি থেকে অমিত মাল্যবের নির্দেশে হচ্ছে বলেও তোপ দাগেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
পাশপাশি, এদিন অমিত শাহকেও নিশানা করেন অভিষেক। তিনি বলেন, ' বাংলার পুরো ডেমোগ্রাফি চেঞ্জ করে দিতে চাইছে দেশের নির্বাচন কমিশন এবং অমিত শাহ। কতজন বাংলাদেশি আর রোহিঙ্গা খুঁজে পেয়েছে তার তালিকা প্রকাশ করুক কমিশন। বর্ডারের দায়িত্বে রয়েছেন অমিত শাহ। আর এখানে দোষ দিচ্ছে মমতা ব্যানার্জিকে। তাহলে বিজেপি শাসিত রাজ্যে বাংলাদেশি ধরা পড়ছে কিভাবে? সেখানে তো বিজেপি সরকার দায়িত্বে রয়েছে।'
নতুন মহিলা তৃণমূলের সভানেত্রী হয়েছেন আলিফা আহমেদ
রবিবার দুপুরে হাজিরা দিতে বলা হয়েছে কুণাল ঘোষকে
কল্যাণকে ঘিরে নরম অবস্থান
যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে শোরগোল
প্রায় আড়াই ঘন্টা পর সিআইডির নোটিশ নিয়ে মুখ খুললেন অভিষেক
অভিষেক বাড়িতে না থাকায় অপেক্ষা করেন সিআইডি আধিকারিকরা
জনস্বার্থে কোনো আপোস নয় , স্পষ্ট বার্তা শুভেন্দুর
ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ
হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
তবে সিঙ্গুরেই শিল্প হবে কিনা সেই বিষয়ে এখনও কিছু স্পষ্ট করেননি শুভেন্দু
বড় ক্লাবগুলিকে অনুদান দেওয়া হবে না বলে জানান শুভেন্দু অধিকারী
আগামী সপ্তাহে হাজিরা দিতে বলা হয়েছে রথীন ঘোষকে
চিঠিতে দেব ,সায়নী ,শতাব্দী রায় সহ একাধিক তৃণমূল সাংসদের সই রয়েছে
সিআইডি দফতর থেকে বেরিয়ে সোজা মমতা ব্যানার্জীর বাড়িতে যান অভিষেক
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...