নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগণা – সকলের সামনে ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে নদীতে ঝাঁপ দেন এক মৎস্যজীবী। স্তম্ভিত মৎস্য বন্দরের কর্মীরা। গোটা ঘটনায় তীব্র চঞ্চল্য ছড়িয়েছে। মৎস্যজীবীর খোঁজে শুরু হয়েছে তল্লাশি। কেন তিনি এমন কাজ করলেন? তা নিয়ে উঠছে প্রশ্ন।
সূত্রের খবর, মৎস্যজীবীর নাম অজয় বাগ। বয়স ৪৫ বছর। বাড়ি ফ্রেজারগঞ্জের উত্তর শিবপুর এলাকায়। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার অজয় বাগের ফিশিং-এ যাওয়ার কথা ছিল। সেই মতো বেলা সাড়ে এগারোটা নাগাদ ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরের নতুন রেম্পে পৌঁছন তিনি। এর কিছুক্ষণ পরই নদীতে ঝাঁপ দেন অজয় বাগ।
প্রত্যক্ষদর্শীদের দাবি, কোনো কিছু বুঝে ওঠার আগেই রেম্পের ওপর থেকে নিচে বয়ে চলা এডওয়ার্ড ক্রিক নদীতে ঝাঁপ দেন মৎস্যজীবী অজয় বাগ। চোখের নিমেষে নদীর স্রোতে তলিয়ে যান। ঘটনার খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছয় ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। নিখোঁজ মৎস্যজীবীর সন্ধানে শুরু হয়েছে তল্লাশি।
পুলিশ সূত্রে খবর, নদীর বিভিন্ন অংশে তল্লাশি চালাচ্ছে পুলিশ একটি এফআইবি বোট। অজয়ের যে ট্রলারে যাওয়ার কথা ছিল, সেই ট্রলার এবং আরও কয়েকটি লঞ্চ উদ্ধারকাজে যোগ দিয়েছে। যদিও সর্বশেষ খবর অনুযায়ী, কোনও হদিশ পাওয়া যায়নি মৎস্যজীবী অজয় বাগের। কি কারণে এই ঘটনা ঘটালেন তিনি, তা খতিয়ে দেখা হচ্ছে।
অভিষেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বিজেপি নেতা
শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের
৯ টি ট্রাককে আটক করা হয়েছে
নদীয়ায় আবাসের টাকা কাণ্ডে তুলকালাম! থানা পুলিশের ডাক পেতেই ভোলবদল অভিযুক্তের
সোনারপুরের জলমগ্ন এলাকায় নিজে দাঁড়িয়ে কাজ করালেন বিধায়ক রূপা গাঙ্গুলী
রান্নাঘরে গ্যাস নেই, সব তালাবন্ধ! খাবার বন্ধ হওয়ায় দিনহাটায় খোদ ছাত্র-ছাত্রীদের পথ অবরোধ
কাটমানি কাণ্ডে উত্তাল সোনারপুর! তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ, ফাঁস হলো লক্ষ্মীর ভাণ্ডারের ছক
বিরোধী শিবিরের একাধিক বিধায়কের উপস্থিতি ঘিরে শুরু হয়েছে জল্পনা
বাস কর্মীর খুনি গ্রেফতারের দাবিতে বন্ধ পরিষেবা! চাঞ্চল্য শান্তিপুরে
শেখ শাহজাহানের এলাকা থেকে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র
নিয়োগ দুর্নীতি মামলায় জীবনকৃষ্ণের বাড়িতে সিআইডি হানা
শান্তিপুরে হাসপাতালের ঘরেই মদ-হুকোর ঢালাও কারবার! অরাজকতা রুখতে পুলিশি গ্রেফতারের দাবি
জাহাঙ্গির খানকে এরম অবস্থায় দেখে অবাক হয়ে যায় সাধারণ মানুষ
ফুলিয়া রেল স্টেশনে জারি উচ্ছেদের নোটিশ! ২৪ তারিখের মধ্যে জায়গা ছাড়ার নির্দেশ
সরকার বদলেছে কিন্তু থেকে গেছে সন্ত্রাস! সাতসকালে বোমাতঙ্ক শ্যামনগরে
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...