নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - ফরাক্কার বিডিও অফিসে ভাঙচুরের ঘটনায় এবার কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। প্রশাসনিক শৃঙ্খলা ও নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে দ্রুত পদক্ষেপের নির্দেশ দিয়েছে কমিশন। ফারাক্কা কাণ্ডে ইতিমধ্যেই তৃণমূল বিধায়কের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।
বুধবার দুপুরে ফরাক্কা বিডিও অফিসে SIR শুনানি চলাকালীন ব্যাপক উত্তেজনা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনায় ফারাক্কা থানার পুলিশ চারজনকে গ্রেফতার করে। যদিও রাতের মধ্যে তাদের জামিন দিয়ে দেওয়া হয়। আর এই ঘটনায় এবার কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার কমিশনের তরফে মুর্শিদাবাদের জেলা নির্বাচনী আধিকারিককে নির্দেশ দেওয়া হয়েছে, বিকেল ৫টার মধ্যে ফরাক্কার বিডিও অফিসে ভাঙচুর কাণ্ডে একটি FIR দায়ের করে বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে।
কমিশনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, ঘটনার সঙ্গে যুক্তদের বিরুদ্ধে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা নিতে হবে এবং কোনওরকম গাফিলতি বরদাস্ত করা হবে না। নির্বাচনী দফতর সংক্রান্ত পরিকাঠামোর উপর হামলা নির্বাচনী ব্যবস্থার উপর আঘাত বলেই মনে করছে কমিশন। তাই দ্রুত তদন্ত শুরু করে দোষীদের চিহ্নিত করার পাশাপাশি পরিস্থিতির সম্পূর্ণ বিবরণ কমিশনের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের