নিজস্ব প্রতিনিধি , ঢাকা - বিতর্ক যেন পিছু ছাড়েনা বাংলাদেশি গায়ক নোবেলের। সারেগামাপা'র মঞ্চে গান গেয়ে লাইমলাইটে উঠে এসেছিলেন। তবে এরপর যেভাবে তাকে সবাই চিনেছে তাতে ঘেন্নাই জমেছে তার প্রতি। মঙ্গলবার ধর্ষণ মামলায় জামিন পেয়ে আদালত চত্বরে বিতর্কিত মন্তব্য করলেন নোবেল। যা রীতিমত ভাইরাল হওয়ার পর ফের কটাক্ষের শিকার হতে হয়েছে গায়ককে।
সূত্রের খবর , গত বছরের ১৩ ই আগষ্ট এক তরুণীকে নিজের স্টুডিওতে আটকে রেখে হেনস্তা করার অভিযোগ ওঠে নোবেলের বিরুদ্ধে। নির্যাতিতার দাবি, জোর করে তার আপত্তিকর ছবি তোলেন নোবেল। সেই মামলায় গত সোমবার নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থানার বটতলা থেকে নোবেলকে গ্রেফতার করে ডেমরা থানার পুলিশ। এরপর মঙ্গলবার জামিনে মুক্ত হন।
আদালত চত্বরে দাঁড়িয়ে বেপরোয়া মেজাজে গান ধরেন নোবেল। এরপর বলেন , "ভুল মানুষ মাত্রই হয়। ফের হতেই পারে।" এখানেই যে থেমে গেছেন তেমনও নয়। একগুচ্ছ অভিযোগের পরও তার আশা দর্শকরা তাকে এখনও সমর্থন করেন। তিনি বলেন , "দর্শক-শ্রোতারা আমাকে বোঝেন। আমাকে ওরা চেনেন। ওরা আমাকে ঠিকই ক্ষমা করে দেবেন।"
উল্লেখ্য , গায়কের জীবন একেবারেই সাধারণ নয়। গুচ্ছখানেক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কখনও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা তো কখনও শ্লীলতাহানি। আবার , পরকীয়া মামলাতেও নাম জড়িয়েছে নোবেলের। শুধু তাই নয় , নেশাগ্রস্ত অবস্থায় পর্যটকদের মারধরও করেছেন তিনি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর , নরেন্দ্র মোদির নামে অপ্রীতিকর মন্তব্য করেও সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। শুধু তাই নয় , এছাড়াও একাধিক গুরুতর অভিযোগে বিদ্ধ নোবেল। তবুও তার বেপরোয়া আত্মবিশ্বাসের জেরে বিতর্কে জড়িয়েছেন তিনি। এবারও তার অন্যথা হল না। ভুল স্বীকারের পরও বিতর্কিত মন্তব্য করলেন আদালত চত্বরে। তার এই মন্তব্যে পরিষ্কার আইন কানুনকে একেবারেই সমীহ করেন না নোবেল।
অরিজিৎ লেখেন আপনারা তো এবার ছাত্রদের মারধর করছেন
ঘটনায় বহু ছাত্র-ছাত্রী আহত হওয়ার খবর সামনে আসে। ঘটনার পর দেশজুড়ে প্রতিবাদের সুর আরও জোরালো হয়।
নতুন ছবির গানে ফিরছেন অরিজিৎ সিং
নিট ইউজি আন্দোলনে পুলিশের বলপ্রয়োগের অভিযোগ
একই দিনে এই ইস্যুতে সংসদের বাদল অধিবেশনেও তুমুল বিক্ষোভ, হইচই দেখা যায়
রিয়্যালিটি শোয়ের একটি মন্তব্য ঘিরে সমালোচনার ঝড়
তবে সেই সময়ই আচমকা অসুস্থ হয়ে পড়েন ৭৫ বছরের এই অভিনেত্রী
নিট প্রশ্নফাঁস ইস্যুতে শুরু হওয়া আন্দোলনকে ঘিরে সোমবার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে
অভিনেতা রাম কপূর এই মুহূর্তে রিয়্যালিটি শো লক আপে প্রতিযোগী হিসেবে রয়েছেন
দামি শাড়ি ছেড়ে সাধারণ পোশাকে বিজেপি নেত্রী
লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ভারত-ইংল্যান্ড ম্যাচ দেখতে একসঙ্গে হাজির হয়েছিলেন অভিনেতা অর্জুন কপূর , নেটপ্রভাবী তথা অভিনেত্রী সাহিবা বালি
তবে এত প্রশংসা পাওয়ার পরেও কেন তাকে অন্য পরিচালকদের ছবিতে খুব বেশি দেখা যায় না
১লা অগস্ট সফরের আগে ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ
যন্তর মন্তরে চলা অনশন কর্মসূচিতে পৌঁছে অনশনরত পড়ুয়াদের সঙ্গে দেখা করেন বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি
ভিডিওটি ঘিরে আরজে প্রিয়াঙ্কা নানা কটাক্ষের শিকার হতে হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের