নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ফের শহরে রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া। বন্ধ ঘরের ভিতরে দিনের পর দিন পড়ে ছিল গৃহবধূর মৃতদেহ। সেই ঘরেই ছিলেন অসুস্থ স্বামী আর প্রতিবন্ধী ছেলে। পরবর্তীতে এলাকার মানুষ নৈহাটি থানায় খবর দেয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। গুরুতর অসুস্থ মৃতার স্বামী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রের খবর , নৈহাটী শাস্ত্রী রোডের বাসিন্দা তৃপ্তি নন্দী (আনুমানিক ৫৫)। প্রায় ৬,৭ দিন হয়ে গেছে তৃপ্তি নন্দীর মৃত্যু হয়েছে কিন্তু তারপরও তার দেহ সৎকার করেনি পরিবারের লোক। বরং স্বামী গৌর নন্দী আর প্রতিবন্ধী ছেলে তার মৃতদেহ আগলে ঘরের মধ্যে রেখে দেয়। প্রতিবেশিরা ঘুনাক্ষরেও টের পায়নি। বিকেলে তৃপ্তি নন্দীর বোন হাওড়া থেকে এসে দেখে ঘর থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। তারপরই ঘরে ঢুকে দেখে দিদির মৃতদেহ পড়ে রয়েছে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। অনুমান করা হচ্ছে দীর্ঘদিন না খাওয়ার কারণে মৃত্যু হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চ্যাটার্জী জানিয়েছেন, "যে অভিযোগ উঠেছে যে না খেতে পেয়ে তিনি মারা গেছে এটা সম্পূর্ণ ভুল , কারণ মমতা ব্যানার্জীর রাজ্যে কেউ কখনও অভুক্ত হয়ে থাকতে পারেনা। আমি যদি জানতাম এইরকম সমস্যা হয়েছে অবশ্যই তখন পাশে দাঁড়াতাম। আমাদের ওয়ার্ডের এক ছেলে ঋতুরাজ যখন SIR নিয়ে ফর্ম ফিলাপের জন্য যায় তখন দেখে দরজায় তালা দেওয়া আর ভিতর থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। তারপর জানলা দিয়ে দেখে ঘরের মধ্যে মৃতদেহ পরে আছে আর সেই দেহ আগলে রেখেছে ওনার স্বামী আর ছেলে।"
হোটেল রুম থেকে উদ্ধার হল লিভ-ইন সঙ্গিনীর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য মধ্যমগ্রামে
নির্মাণকাজ ঘিরে চরম উত্তেজনা, সংকটজনক অবস্থায় হাসপাতালে মা, এলাকায় তীব্র চাঞ্চল্য
হুমকির চিঠি ঘিরে আতঙ্কিত পরিবার , তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ISF কর্মীর
নস্যশেখ সম্প্রদায়ের উদ্দেশে ভিডিও বার্তা বজলে রহমানের, তুলে ধরলেন ওবিসি সংরক্ষণ বজায় রাখার দাবিও
মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় অসিত মজুমদারকে
প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় কৃষকরা
বাউড়িয়া থেকে ওঠা ছাত্রীর অভিযোগে তৎপর জিআরপি
যদিও কোনও তৃণমূল কর্মীদের দেখা পাওয়া যায়নি বলে দাবি বিজেপির
ঋতব্রত শিবিরে যোগদানের পর শহীদ দিবসে অংশ নেবেন অনুব্রত মন্ডল
তালাবদ্ধ থেকে মিলল ঝুলন্ত দেহ , হাসপাতালে চিকিৎসাধীন যুবক : খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ
ক্ষোভ বাড়ছে অভিভাকদের
রেলের দাবি , নতুন ব্যবস্থা চালু হওয়ায় ট্রেন চলাচল আরও দ্রুত ও মসৃণ হবে
টাকা দিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ
চোঙায় জল ঢাললেই পৌঁছাবে বাবা বক্রেশ্বরের মাথায়, ভিড় সামলাতে যৌথ উদ্যোগ মন্দির ও প্রশাসন কর্তৃপক্ষের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের