নিজস্ব প্রতিনিধি , দুবাই - হ্যান্ডশেক বিতর্কের পর থেকেই নালিশের ঝড় তুলেছে পাকিস্তান। অপমানিত হওয়ার পর প্রথমে ভারতকে নিশানা করার পর ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টকে দোষারোপ করে তারা। ম্যাচ বয়কটের হুমকিও দেওয়া হয়। তবে এবার তাদের চোখে বিষ হয়ে উঠেছে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। সুপার ফোরের আগে স্কাইয়ের ডিকে আঙুল তুলেছেন তারা।
ভারত পাকিস্তান ম্যাচ শেষে পহেলগাঁও জঙ্গি হামলা নিয়ে মন্তব্য রাখেন সূর্য। যেখানে ভারতীয় সেনাদের প্রশংসা করেছেন তিনি। সূর্যের এই মন্তব্য একেবারেই ভালভাবে নেয়নি পাকিস্তান। তাই সরাসরি আইসিসির কাছে অভিযোগ জানিয়েছে পিসিবি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান রামিজ় রাজা সূর্যের মন্তব্যের সমালোচনা করেছেন।
রামিজ রাজার মতে সূর্যের মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ না করলে নিজের দেশেই সমালোচনার মুখে পড়তে পারে পাক বোর্ড। সেই উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। রামিজ রাজা বলেছেন, "খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সূর্য যা বলেছে তাতে আমার ভীষণই আপত্তি রয়েছে। পুরোটাই রাজনৈতিক সমীকরণ নিয়ে বলা হয়েছে। খেলার মাঠে একেবারেই এসব মেনে নেওয়া যায় না।" আইসিসির নির্দেশ অনুযায়ী রবিবার সুপার ফোরের ম্যাচের আগে অভিযোগ জানাতে পারে পাক বোর্ড। হয়তো সেই পথেই হাঁটছে রামিজ রাজারা।
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের