নিজস্ব প্রতিনিধি , হাওড়া - ফের গুলির শব্দে আতঙ্ক ছড়াল লিলুয়ায়। বার্মা কলোনায় মদ ও জুয়ার আসরেই এক যুবককে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার নেপথ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, নাকি টাকার ভাগাভাগি সেই প্রশ্নের উত্তর খুঁজতে তদন্তে নেমেছে পুলিশ। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
মঙ্গলবার গভীর রাতে হাওড়ার লিলুয়ার বার্মা কলোনায় বসেছিল মদ ও জুয়ার আসর। অভিযোগ, সেই আসর চলাকালীনই আচমকা উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি, নিমাই মাঝিকে লক্ষ্য করেই গুলি চালানো হয়। অভিযোগ, হামলাকারী ছিল তারই এক ঘনিষ্ঠ সহযোগী। গুলি নিমাইয়ের বাম কাঁধে লাগে। রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন যুবক।
পুলিশ সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ নিমাই মাঝির বিরুদ্ধে আগেও একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তবে ঠিক কী কারণে এই হামলা, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক তদন্তে জুয়ার আসরে অর্থের ভাগাভাগি বা অভ্যন্তরীণ বিবাদের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন তথ্যপ্রমাণ সংগ্রহের পাশাপাশি স্থানীয়দের সঙ্গেও কথা বলছে পুলিশ।
মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের