নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর - চিকিৎসার গাফিলতিতে রোগীমৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ দেখাল স্থানীয়রা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মেদিনীপুর শহরে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে বিষয়টি অস্বীকার করা হয়েছে। এই ঘটনায় আবারও প্রশ্ন উঠছে সরকারি হাসপাতালের পরিষেবা নিয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে , ইন্দিরা পল্লীর বাসিন্দা নবম শ্রেণীর এক ছাত্রী বৃহস্পতিবার ভুলবশত ইঁদুর মারা বিষ খেয়ে ফেলে। দ্রুত তাকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। অভিযোগ, সময়মতো ভর্তি করা হলেও প্রয়োজনীয় চিকিৎসা শুরু হয়নি। দেরিতে চিকিৎসা শুরু হওয়ার পরও চিকিৎসক নিজের কাজ ঠিকমতো করেননি বলে অভিযোগ ওঠে।

পর্যাপ্ত পরিষেবা না মেলায় শুক্রবার বিকেলে নাবালিকার মৃত্যু হয় বলে দাবি পরিবারের। আরও অভিযোগ, চিকিৎসকদের সঙ্গে কথা বলতে গেলে তাঁরা এড়িয়ে চলেন। উল্টে মৃতার আত্মীয়দের হুঁশিয়ারি দেন, 'কি করার আছে করে নাও'। ঘটনায় ক্ষুব্ধ প্রতিবেশীরা হাসপাতালের নতুন বিল্ডিংয়ের সামনে বসে বিক্ষোভ দেখান। দাবি তোলা হয়, সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে।
আন্দোলনকারী এক যুবক জানান, 'চিকিৎসার সময় ডাক্তারের হাতে ফোন ছাড়া অন্য সবকিছুই থাকে। কিন্তু ইনি ফোন নিয়ে ব্যস্ত ছিলেন। কথা বলতে গেলে তিনি কাঁপছেন। দোষ না করলে ভয় পাচ্ছে কেন? চিকিৎসকেরা যদি চিকিৎসাই করবে না তাহলে সরকার টাকা দিচ্ছে কেন? সবকিছু দেখার পরও পুলিশ নীরব ছিল'।
অন্য এক আন্দোলনকারী জানান, 'এর আগেও এমন ঘটনা ঘটেছে বহুবার। একটা বাচ্চা মেয়ের প্রাণ এইভাবে নিয়ে নিল। সংশ্লিষ্ট ডাক্তারের শাস্তি চাই, ক্ষতিপূরণও দিতে হবে। আজকে যদি পুলিশের মেয়ের এমন হতো তাহলেও কি চুপ করে থাকত? এখনও আমরা শান্ত আছি। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে যাব'।
অন্যদিকে হাসপাতালের সুপার ডক্টর ইন্দ্রনীল সেন জানান, 'চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয়েছে, এমন ঘটনা এখানে ঘটে না। রোগীর অবস্থা সংকটজনক ছিল। তবে অভিযোগ যখন উঠেছে তখন অবিলম্বে বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে'।
সৌজন্যের এই ছবি ঘিরে শুরু হয়েছে বিতর্ক
কাজের টোপে ডেকে যুবতীর শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার
দেশজুড়ে সাইবার প্রতারণার জাল, বর্ধমানে পুলিশের হাতে ধৃত ৪! সামনে এল ২৮ অ্যাকাউন্ট
বিনা পরিশ্রমে সেই অর্থ গ্রহণ না করে গ্রামের উন্নয়নে নেমে পড়েছেন
স্বামী ও জাকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ
পেন্সিলে লেখা বার্তা ঘিরে বাড়ছে রহস্য
রাখিপূর্ণিমায় মহাদেবের মাথায় জল ঢালতে নদী থেকে জল নিয়ে শুরু পদযাত্রা
মিড ডে মিলের ভুয়ো হিসাব জমা দেওয়া হচ্ছে বলে অভিযোগ
রাস্তার এমন হাল দেখে এবার প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা
কোনওভাবেই তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না পরিবারের সদস্যরা
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা
সন্তানদের খুঁজে না পেয়ে দুশ্চিন্তায় ছিলেন পরিবারের সদস্যরা
ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে দিকভ্রান্ত হয়ে ভাসছিল ট্রলার
২ সন্দেহভাজন মানবপাচারকারী আটক
সীমান্ত থেকে সুন্দরবন - ম্যানগ্রোভকে রাখি পরিয়ে পরিবেশ রক্ষার বার্তা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের