নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সুবল সোরেনের পর ফের মৃত্যু এক চাকরিহারা শিক্ষকের। একাদশ-দ্বাদশের এসএসসি পরীক্ষায় বসার আগেই প্রয়াত হলেন পাঁশকুড়ার শিক্ষক সন্তোষকুমার মণ্ডল। চাকরি হারানোর পর থেকে মানসিক অবসাদেই ভুগছিলেন বলে দাবি পরিবারের।
সূত্রের খবর, পশ্চিম মেদিনীপুরের ডেবরার খাজুরি গ্রামের বাসিন্দা সন্তোষকুমার মণ্ডল। ২০১৬ সালে পাঁশকুড়ার আড়িশান্ডা উচ্চ বিদ্যালয়ে চাকরি পান তিনি। চাকরি পাওয়ার পর পাঁশকুড়ার মেচগ্রামে জমি কিনে ব্যাংক ঋণে বাড়ি তৈরি করে সেখানেই বসবাস শুরু করেন। কিন্তু এসএসসি দুর্নীতির জেরে চাকরি হারানোর পর থেকে মানসিক চাপে ভুগছিলেন তিনি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে অবসাদগ্রস্ত ছিলেন সন্তোষ। তবুও লড়াই চালিয়ে যেতে গত রবিবার নবম-দশম শ্রেণির নিয়োগ পরীক্ষায় অংশ নেন।
বৃহস্পতিবার আচমকা তীব্র পেটব্যথা শুরু হলে প্রথমে তাকে স্থানীয় এক নার্সিংহোমে ভর্তি করানো হয়। পরে অবস্থার অবনতি হলে সন্তোষকে হাওড়ার নারায়ণা হাসপাতালে স্থানান্তর করা হয় । চিকিৎসাধীন অবস্থায় গতরাতে মৃত্যু হয় সন্তোষকুমার মণ্ডলের। ফলে শুক্রবার একাদশ-দ্বাদশের পরীক্ষা দেওয়ার আগেই শেষ হয়ে যায় তার জীবন। এই মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শিক্ষক মহল ও চাকরিহারা আন্দোলনকারীদের মধ্যে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের