নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ফের জনরোষের মুখে কালীঘাটপন্থী তৃণমূলের সাংসদ সৌগত রায়। এবার কলকাতা বিমানবন্দরে তাকে ঘিরে কালো পতাকা, জুতো দেখিয়ে বিক্ষোভ, উঠল গো ব্যাক ও চোর চোর স্লোগান। বিমানবন্দর কর্তৃপক্ষের একটি বৈঠকে যোগ দিতে গিয়ে মঙ্গলবার আচমকাই বিক্ষোভের মুখে পড়েন দমদমের সাংসদ। তার গাড়ি ঘিরে উত্তেজনা ছড়াতেই পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসে পুলিশ ও বিমানবন্দর কর্তৃপক্ষ।
মঙ্গলবার কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের অফিসে একটি বৈঠক ছিল। দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ হিসেবে সেই বৈঠকে যোগ দিতে বিমানবন্দরে পৌঁছান সৌগত রায়। কিন্তু তার গাড়ি বিমানবন্দর চত্বরে ঢুকতেই একদল মানুষ ও বিজেপি কর্মী-সমর্থকরা গাড়ি ঘিরে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভকারীদের হাতে দেখা যায় কালো পতাকা। সাংসদের দিকে জুতো দেখানোর পাশাপাশি শোনা যায় ‘গো ব্যাক’ এবং ‘চোর চোর’ স্লোগান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতেই গাড়ির কাচ নামিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন সৌগত রায়। কিন্তু বিক্ষোভকারীরা তার কোনও কথাই শুনতে রাজি ছিলেন না বলে অভিযোগ।
শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিমানবন্দর কর্তৃপক্ষ ও পুলিশ হস্তক্ষেপ করে। বিক্ষোভের মধ্যেই সৌগত রায়কে সেখান থেকে নিরাপদে বের করে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর সাংসদকে নিশানা করেন বিজেপি বিধায়ক অরিজিৎ বক্সী। তার অভিযোগ, এলাকার মানুষের পাশে সৌগত রায়কে সেভাবে দেখা যায় না। তার দাবি, ভূরিভোজের মতো অনুষ্ঠানে সাংসদের উপস্থিতি থাকলেও সাধারণ মানুষের সমস্যায় তাকে পাওয়া যায় না।
প্রসঙ্গত, সৌগত রায়কে ঘিরে বিক্ষোভ অবশ্য এই প্রথম নয়। চলতি বছরের মে মাসের শেষ দিকে নিমতায়ও তাকে ঘিরে উত্তেজনা তৈরি হয়েছিল। সেই সময় তাকে লক্ষ্য করে ডিম ছোড়ার পাশাপাশি ‘চোর’ স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে। ওই ঘটনায় বিজেপি কর্মী-সমর্থকদের দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন সাংসদ। এবার সেই একই ধরনের স্লোগান ও বিক্ষোভের পুনরাবৃত্তি হল কলকাতা বিমানবন্দর চত্বরে।
৮০ হাজার টাকা হাতানোর অভিযোগ, পুলিশের তদন্তে ক্ষুব্ধ বিচারক
UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের