নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আই-প্যাকের দফতর ও সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি অভিযানের পর দীর্ঘ সময় নীরব থাকলেও, শুক্রবার দিল্লির ঘটনার পর আর চুপ থাকতে পারলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে তৃণমূল সাংসদদের উপর পুলিশের চড়াও হওয়া ও তাদের কার্যত হেনস্তার অভিযোগে ফুঁসে উঠে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তিনি। পুলিশের আচরণ নিয়ে বিস্ফোরক প্রতিক্রিয়া অভিষেকের।
আই-প্যাক ইস্যুতে তৃণমূল সাংসদরা শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দফতরের সামনে শান্তিপূর্ণ ধর্নায় বসেছিলেন। অভিযোগ, সেই প্রতিবাদে বাধা দেয় দিল্লি পুলিশ। বচসার পর একে একে তৃণমূলের একাধিক সাংসদকে চ্যাংদোলা করে তুলে নিয়ে যাওয়া হয় থানায়। ডেরেক ও’ ব্রায়েন, শতাব্দী রায়, সাকেত গোখলে, মহুয়া মৈত্র, মমতা ঠাকুর-সহ একাধিক হেভিওয়েট সাংসদকে জোর করে টেনে হিঁচড়ে সরানো হয় বলে অভিযোগ। মহিলা সাংসদদের ক্ষেত্রেও একই আচরণ করা হয়।
এই ঘটনার ছবি ও ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, 'আজ গণতন্ত্র তিরস্কৃত, অপরাধীরা পুরস্কৃত। এজেন্সিগুলিকে অস্ত্র হিসাবে ব্যবহার করা হচ্ছে, আর নির্বাচনকে প্রভাবিত করা হচ্ছে।' তার আরও অভিযোগ, শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের জেলে পাঠানো হচ্ছে, অথচ গুরুতর অপরাধে অভিযুক্তদের সহজেই জামিন দেওয়া হচ্ছে। 'এটাই বিজেপির নতুন ভারত,'কটাক্ষ করেন তিনি।
বিজেপির উদ্দেশ্যে অভিষেকের কড়া বার্তা, ' যদি গোটা দেশ আত্মসমর্পণ করে, তাতেও বাংলা রুখে দাঁড়াবে। আমরা শেষ রক্তবিন্দু দিয়ে লড়ব এবং তোমাদের হারাব।' বৃহস্পতিবারের আইপ্যাক দফতরে ইডি অভিযান ঘিরে কার্যত মুখে কুলুপ এঁটে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে শুক্রবারের ঘটনা নিয়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ শানালেন তিনি।
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
সীমানা স্পষ্ট নয় , SIR শেষ না করে ডিলিমিটেশন কেন? প্রশ্ন তৃণমূল, বিজেপি ও বামেদের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের