নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা ও বিক্ষোভ ঘিরে তীব্র রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। এই আবহে মুখ খুললেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। ঘটনার দায় বিজেপির উপর চাপানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তুলে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, এই বিক্ষোভের সঙ্গে দলের কোনও যোগ নেই। একইসঙ্গে ভোট-পরবর্তী হিংসা থেকে বিরত থাকার বার্তাও দিলেন তিনি।
রাজ্যে ক্ষমতার পালাবদলের পর থেকেই রাজনৈতিক হিংসার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বিজেপি নেতৃত্ব। ভোট-পরবর্তী অশান্তি কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে আগেই সতর্ক করেছিলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এমন পরিস্থিতির মধ্যেই শনিবার সোনারপুরে নিহত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়েন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়, ওঠে ‘চোর-চোর’ স্লোগানও।
ঘটনার পর তৃণমূলের তরফে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলা হলে পাল্টা প্রতিক্রিয়া দেন শমীক ভট্টাচার্য। তিনি বলেন, ' ঘটনায় দূর দূর পর্যন্ত বিজেপির কেউ যুক্ত নয়। তৃণমূলের বিরুদ্ধে মানুষের জনরোষ।' শমীক ভট্টাচার্য আরও বলেন, ' আজ বিজেপি ক্ষমতায় এসেছে বলেই তৃণমূলের নেতারা অক্ষত রয়েছেন। ওরা যে পরিমাণ অত্যাচার মানুষের উপর করেছে, আমাদের জেলা সভাপতি, আমাদের দলের কর্মীদের উপর করেছে, তারপর আমরা ছিলাম বলেই ওদের বিধায়ক-সাংসদরা এখনও এই অবস্থায় আছেন। অন্য কোনও দল থাকলে এতক্ষণ সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে বলার সুযোগ পেতেন না।'
অভিষেককে পাল্টা কটাক্ষ করে শমীক ভট্টাচার্য বলেন, ' কীসের ডায়মন্ড হারবার মডেল? কেন ফলতায় প্রচারে আসেননি?' তবে রাজনৈতিক আক্রমণের মাঝেও শান্তির বার্তা দিতে ভোলেননি শমীক। তিনি স্পষ্টভাবে বলেন, ‘আমি এখনও সবাইকে বলছি, হিংসার পথ ছাড়ুন। মানুষকে শান্তিতে থাকতে দিন। গণতন্ত্রে প্রতিশোধ নয়, আইনই শেষ কথা।'
UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের