নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ভোটমুখী বাংলায় ক্রমশ চড়ছে রাজনৈতিক পারদ। বিজেপির ‘পরিবর্তন যাত্রার' পাল্টা বার্তা দিতে মথুরাপুরে বড় জনসভা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভা মঞ্চ থেকে তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে বিজেপিকে। তিনি বলেন, আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপির আসন সংখ্যা ৫০-এর নিচে নামিয়ে আনবে তৃণমূল।
রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রচার ইতিমধ্যেই তুঙ্গে। গত ২ মার্চ দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি থেকে ‘পরিবর্তন যাত্রার' সূচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেদিন সভামঞ্চ থেকে অভিষেককে নিশানা করেন অমিত শাহ। সেই কর্মসূচির পাল্টা হিসেবে রবিবার মথুরাপুরে একই মাঠে জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সভামঞ্চ থেকে জনতার বিপুল উপস্থিতির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, 'চিত্রগ্রাহক বন্ধুদের বলব, আমাকে না দেখিয়ে ১০-১৫ মিনিট এই ভিড়টা দেখান। একটা পরিবর্তন যাত্রায় যা ভিড় হয়, তার থেকে বেশি ভিড় দেখা যায় জেসিবি দিয়ে মাটি কাটার সময় বা চায়ের দোকানেও।' এরপর বিজেপির উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে অভিষেক বলেন, 'আজ আমি ট্রেলার দেখালাম, ফলাফলের দিন সিনেমাটা দেখাব।'
বিজেপির বিরুদ্ধে আগাম ভবিষ্যৎবাণী করে অভিষেক বলেন, ' বাংলার মানুষের অধিকার কাড়তে গিয়ে নিজেদের গর্ত নিজেরাই খুঁড়েছে বিজেপি। আমি ৫০ এর নিচে নামাবো বলেছি। ৩১-০ করার দায়িত্ব আপনাদের সবার নিতে হবে। আপনারা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করুন।অমিত শাহ এসেছিল বিজেপির রথ যাত্রার সূচনা করে ছিল কিন্তু শুরুর আগেই বিসর্জন হয়েগেছে।'
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের