নিজস্ব প্রতিনিধি , টোকিও - বিশ্বকাপের যোগ্যতা অর্জন করলেও সাম্প্রতিক প্রদর্শন নিয়ে ভীষণই চিন্তায় ব্রাজিল। মঙ্গলবার জাপানের কাছে এগিয়ে থেকেও হারতে হল তাদের। ৩-২ গোলে জাপানের কাছে হেরে বিশ্বকাপের আগে চিন্তায় মার্টিনেলিদের দল। এশিয়ার অন্যতম শক্তিশালী দলের বিরুদ্ধে লিড ধরে রাখতে পারল না কার্লো আনচেলত্তির ছেলেরা।
ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে শুরু করে ব্রাজিল। ২৬ মিনিটে পাওলো হেনরিকের গোলে এগিয়ে যায় তারা। ৩২ মিনিটে ব্রাজিলের হয়ে দ্বিতীয় গোলটি করেন গ্যাব্রিয়েল মার্টিনেলি। বক্সের বাইরে থেকে নেওয়া শটে জাপানের গোলরক্ষক সুজুকিকে পরাস্ত করেন তিনি। একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি জাপান। যদিও দ্বিতীয়ার্ধে হাল ছাড়েনি জাপান। ৫২ মিনিটের মাথায় ব্রাজিলিয়ান ডিফেন্সের ভুল কাজে লাগিয়ে এক গোল পরিশোধ করে জাপান।
৫৮ মিনিটে একসঙ্গে তিনজন ফুটবলারকে বদল করেন কার্লো আনচেলত্তি। যদিও সেই পরিকল্পনা কাজে লাগেনি। ৬৩ মিনিটে জাপানের হয়ে সমতা ফেরায় নাকামুরা। ৬৮ মিনিটে ব্রাজিলের হয়ে সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন লুই হেনরিক। ৭১ মিনিটে কর্নার থেকে বল পেয়ে জাপানের হয়ে তৃতীয় গোলটি করেন আয়াসে উয়েদা। এরপর সুযোগ পেয়েও সমতা ফেরাতে পারেনি ব্রাজিল। টানা ২০ টি হোম ম্যাচে অপরাজিত জাপান।
নেইমারকে নিয়ে আনচেলোত্তি বলেছেন, ‘‘ও অবশ্যই আমাদের বিশ্বকাপের পরিকল্পনায় আছে। তবে জাতীয় দলে ফেরার আগে ওর ফিটনেসটা পরীক্ষা করতে হবে। ছন্দে থাকলে সবসময় দরজা খোলা। ফিটনসে ঠিক থাকলে শুধু ব্রাজিল নয়, বিশ্বের যে কোনও দলের হয়ে খেলার যোগ্যতা রাখে নেইমার।"
ফিফার বিরুদ্ধে পরোক্ষে সুর চড়ালেন রোনাল্ডো! বিশ্বকাপ শেষেও তুঙ্গে আর্জেন্টিনা বিতর্ক
ব্যালন ডি'অরজয়ী কেভিন কিগানের জীবনাবসান! বিশ্ব ফুটবলে শোকের ছায়া
মাদ্রিদজুড়ে উচ্ছ্বাসের আবহ, বিশ্বকাপজয়ী ফুটবলারদের ঘিরে বিশেষ কর্মসূচি
সম্প্রচার থেকে সোশাল মিডিয়া, ফুটবল উন্মাদনায় নতুন বার্তা, ভারতীয় সমর্থকদের ভূমিকায় সন্তুষ্ট ফিফাও
গ্যালারির অশান্তি থেকে সোশাল মিডিয়ার বিতর্ক, মেসি-ভক্তদের একাংশের ভূমিকায় ক্ষুব্ধ ফুটবলমহল
লর্ডসে ঐতিহাসিক শতরানের পর অবসর জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা ভারতীয় অধিনায়কের
অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন, আরও একবার ফাইনালে হতাশ আর্জেন্টিনা
ট্রফি প্রদান শেষে ফুটবলারদের মাঝেই দাঁড়িয়ে উল্লাস, মেটলাইফে দর্শকদের বিদ্রুপের মুখেও ডোনাল্ড ট্রাম্প
খেতাবি লড়াইয়ের আগে ভবিষ্যদ্বাণী ব্রাজ়িলের তারকার, মেসিদের কপালে চিন্তার ভাঁজ
২৫ মিনিট খেলা বন্ধ! বিশ্বকাপ ফাইনালে নজিরবিহীন হাফটাইম, মঞ্চ মাতাবেন বিশ্বতারকারা
স্পেন-আর্জেন্টিনা মহারণের আগে বিশ্বকাপ ফাইনাল নিয়ে মত প্রকাশ করলেন আন্দ্রেস ইনিয়েস্তা
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে হারলেও ব্যক্তিগত কৃতিত্বে নতুন মাইলফলক গড়লেন কিলিয়ান এমবাপে
১০ গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের তৃতীয় স্থান নিশ্চিত করল ইংল্যান্ড
স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনাল, দলগত সাফল্যের পাশাপাশি একাধিক ব্যক্তিগত কীর্তির সামনে আর্জেন্টিনা অধিনায়ক
স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনাল, দলগত সাফল্যের পাশাপাশি একাধিক ব্যক্তিগত কীর্তির সামনে আর্জেন্টিনা অধিনায়ক
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের