নিজস্ব প্রতিনিধি , গুজরাত - আগামী ২৮শে সেপ্টেম্বর থেকে ১লা অক্টোবর অবধি শুরু হতে চলেছে এশিয়ান অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপ। প্রতিযোগিতার উদ্দেশ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত। পুরুষ মহিলা মিলে মোট ৪৪ জন সাঁতারুকে শিবিরে ডাকা হয়েছে। এর মধ্যে দলে জায়গা পেয়েছেন দুই বাঙালি সাঁতারু। আহমেদাবাদেই হবে এশিয়ান অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপ।
সূত্রের খবর , ২৬শে আগষ্ট থেকে ২৫শে সেপ্টেম্বর পর্যন্ত হবে প্রস্তুতি শিবির। গুজরাতের আহমেদাবাদে ‘বীর সাভারকর স্পোর্টস কমপ্লেক্স’-এ হবে শিবির। সেখানেই সাঁতারুদের থাকার ব্যবস্থা করা হয়েছে। ২৫শে আগষ্ট সকল সাঁতারুকে শিবিরে যোগ দিতে বলা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে শিবিরে যোগ না দিলে সেই সাঁতারুর নাম তালিকা থেকে বাদ পড়তে পারে। শিবিরে যাওয়ার জন্য ট্রেনের টিকিট প্রাথমিক ভাবে সাঁতারুদের কাটতে হবে। পরে সেই টাকা ফিরিয়ে দেবে ফেডারেশন।
পুরুষ মহিলা দুই বিভাগেই ২২ জন করে রয়েছেন। সেখানে মহিলাদের তালিকায় রয়েছেন দুই বাঙালি স্নিগ্ধা ঘোষ ও সৌবৃতি মন্ডল। দু’জনেই বাংলার খ্যাতনামা সাঁতারু। এর আগে জাতীয় স্তরে পদক জিতেছেন দু'জন। সাফল্য অর্জনের জেরেই তাদের ওপর আস্থা রাখা হয়েছে। এই প্রথমবার ভারতে আয়োজিত হতে চলেছে এই প্রতিযোগিতা।
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
শ্রীলঙ্কান ব্যাটারকে ৬ মারার চ্যালেঞ্জ যশস্বীর, পরের ওভারেই প্রসিদ্ধের বলে সাজঘরে অভিজ্ঞ ব্যাটার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের