নিজস্ব প্রতিনিধি , দুবাই - এশিয়া কাপে ভারত পাকিস্তান গ্রুপ।পর্বের ম্যাচের পরেই বিতর্ক পিছু ছাড়ছেনা। হ্যান্ডশেক নিয়ে বিতর্কের মাঝেই ফের মুখোমুখি হয় দুই দল। ফের হারের সম্মুখীন হয় পাকিস্তান। টসের পর এদিনও হাত মেলায়নি সূর্যরা। তবে সেসব ছাপিয়েও নতুন বিতর্ক শুরু হয়েছে হ্যারিস রউফকে নিয়ে। বাউন্ডারি লাইনের পাশে দাঁড়িয়ে ভারতের যুদ্ধবিমান ধ্বংসের ইশারা করেন তিনি।
বাইশ গজের লড়াই আর সেখানে সীমাবদ্ধ নেই। অপারেশন সিঁদুরের পর সবটাই যেন রাজনৈতিক সমীকরণে গিয়ে ঠেকছে। ম্যাচের মাঝেই অভিষেক শর্মার সঙ্গে বাকযুদ্ধে সামিল হন হ্যারিস রউফ। শুধু তাই নয় , ভারতের ব্যাটিংয়ের সময় বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন পাক পেসার। সেই সময় হাতের ইশারায় ভারতের যুদ্ধবিমান যুদ্ধবিমান রাফাল ধ্বংসের দাবি করলেন তিনি। যেই ভিডিও সমাজ মাধ্যমে রীতিমত ভাইরাল।
হ্যারিস ফিল্ডিং করার সময় পিছন থেকে ভারতীয় সমর্থকরা কোহলি কোহলি বলে চিৎকার করতে থাকেন। ২০২২ টি টোয়েন্টি বিশ্বকাপে হ্যারিসকে পরপর দুই বলে দুটি ছক্কা হাঁকান কোহলি। সেই কারণেই হয়তো তার নাম উল্লেখ করে হ্যারিসকে খোঁচা দেন ভারতীয় সমর্থকরা। তখনই সমর্থকদের দিকে তাকিয়ে রউফ এমন ভাবে হাতের ইশারা করেন, যাতে দেখে মনে হয় বিমান উড়তে উড়তে ভেঙে পড়েছে। বেশ কয়েকবার এই নিয়ে ইশারা করেছেন রউফ। যা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। রাজনৈতিক সমীকরণ নিয়ে কেন খেলার মাঠে আলোচনা শুরু হয়েছে, উঠছে এই প্রশ্ন।
অপারেশন সিঁদুরের পর পাকিস্তান দাবি করে ভারতের ছয়টি এয়ার রাইফেল ভেঙে দেন তারা। যদিও সেই দাবি খারিজ করে ভারতীয় সেনা। এই নিয়ে অনুশীলনের আগেও খোঁচা দেন হ্যারিস। আঙুলের ইশারায় ৬-০ দেখান হ্যারিস। অনুশীলনের আগে থেকেই এই ইশারা শুরু করেছেন পাক পেসার। এই নিয়ে এখন তুমুল শোরগোল শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের