নিজস্ব প্রতিনিধি , দুবাই - আগামী রবিবার এশিয়া কাপের ফাইনালে ভারতের মুখোমুখি হতে চলেছে পাকিস্তান। এর ঠিক দু'দিন আগে শাস্তির মুখে পড়লেন দুই পাক ক্রিকেটার হ্যারিস রউফ ও শাহীবজাদা ফারহান। দুই তারকার ক্ষেত্রেই ভারতবিদ্বেষী আচরণের অভিযোগ তোলা হয়েছে। দুই ক্রিকেটারের বিরুদ্ধেও আইসিসির কাছে নালিশ করে বিসিসিআই। অবশেষে সিদ্ধান্ত দিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।
সূত্রের খবর , হ্যারিস রউফের ম্যাচ ফি'র ৩০ শতাংশ কাটা যাবে। আবার অন্যদিকে ফারহানের বন্দুক উদযাপনের পর তাকে শুধুই সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। ফাইনালে দুই তারকার খেলায় কোনও বাধা নেই। আইসিসি'র শুনানিতে নাকি রউফ জানিয়েছেন, বিমান ধ্বংস বা হাতের আঙুলে ছয় দেখানোয় কোনও 'ভারতবিদ্বেষ' নেই। এমন কোনো ইঙ্গিত তিনি করতে চাননি। এমনকি তিনি আইসিসি'র কর্তাব্যক্তিদের পালটা জিজ্ঞেস করেন এই সেলিব্রেশনের আর কী অর্থ হতে পারে? আইসিসি'র কেউই নাকি উত্তর দিতে পারেননি।
উল্লেখ্য , সুপার ফোরের ম্যাচ চলাকালীন হাতের ইশারায় ভারতের যুদ্ধবিমান ধ্বংস হচ্ছে বলে দেখায়। এরপর হাতের ছয় আঙুল দেখান তিনি। কারণ অপারেশন সিঁদুরের সময় ছ’টি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংসের দাবি তোলা হয় পাকিস্তানের পক্ষ থেকে। যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা। ভারত এই নিয়ে অভিযোগ দায়ের করেছিল আইসিসি-র কাছে। আবার ফারহান অর্ধ শতরানের পর AK47 ধরার কায়দায় উল্লাস করেন। এই নিয়েও আপত্তি জানায় বিসিসিআই।
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
শ্রীলঙ্কান ব্যাটারকে ৬ মারার চ্যালেঞ্জ যশস্বীর, পরের ওভারেই প্রসিদ্ধের বলে সাজঘরে অভিজ্ঞ ব্যাটার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের