নিজস্ব প্রতিনিধি , দুবাই - এশিয়া কাপে সুপার ফোর পর্বে শ্রীলঙ্কাকে হারিয়েছে পাকিস্তান। বোলারদের দাপটে পরাস্ত হয়েছে শ্রীলঙ্কা। এখনও ফাইনালের দৌড়ে টিকে আছে সালমান আলি আগার দল। সুপার ফোরে ওঠার আগে থেকেই হুঙ্কার দিতে শুরু করেছে পাকিস্তান। এর আগে পাক ওপেনার সাহিবযাদা ফারহানও আত্মবিশ্বাসের সঙ্গে ফাইনাল খেলার কথা বলেন। এবার এই প্রসঙ্গে আশাবাদী হুসেইন তালাত। পাক ব্যাটারের মতে , শুধু ফাইনাল খেলাই নয় খেতাবও জিতবে পাকিস্তান।
হুসেইন তালাত বলেছেন "পাকিস্তানে এসে বাংলাদেশ সিরিজ খেলেছিল। ওই সিরিজের পর থেকে আমরা ধারাবাহিক ভাবে খেলছি। এখন আমাদের দলে অনেক বিকল্প। ধীরে ধীরে ক্রিকেটারেরা ছন্দে ফিরছে। কেউ কেউ গত দুটো ম্যাচে ভাল খেলতে পারেনি। কিন্তু এখন তারা নিয়মিত ভাল খেলছে। আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকতা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। এমন হতে থাকলে জয় আটকানো যাবে না। আমাদের দুটো ম্যাচ বাকি। যদি দুটোতেই ভাল খেলি, নিশ্চিত ভাবেই ট্রফি জিতব।"
পাক ব্যাটারের মতে শ্রীলঙ্কার বিরুদ্ধে নামার আগে কোনও চাপ ছিল না পাকিস্তানের। তিনি বলেছেন, "যেহেতু দুটো ম্যাচে হেরেছিলাম, তাই জিততেই হত। তাই জেতার জন্য সকলে মিলে ঝাঁপিয়েছি। গোটা দেশ অপেক্ষা করছিল, কবে আমরা জিতব। সেটা আমরা করে দেখিয়েছি। জানি আমাদের নিয়ে অনেক সমালোচনা হয়েছে। সেটা যতটা সম্ভব এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছি। এটা বলতে পারি, সমালোচনা অনেক সময় ক্রিকেটারদের তাতিয়ে দিয়ে সেরা খেলাটা বার করে আনতে সাহায্য করে।"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের