নিজস্ব প্রতিনিধি , দুবাই - ওমানের বিরুদ্ধে খুব একটা সহজ জয় আসেনি ভারতের। গ্রুপ পর্ব অনায়াসে অতিক্রম করে গেলেও সামনে এবার পাকিস্তান। রবিবার ফের চিরশত্রুর মুখোমুখি হতে চলেছেন সূর্যকুমাররা। তবে সেই ম্যাচ নিয়ে আলাদাভাবে চিন্তা করতে নারাজ ভারতীয় অধিনায়ক। ম্যাচ শেষে সেই বিষয়ে স্পষ্ট ইঙ্গিতও দিয়েছেন তিনি। শুধু জানিয়ে দিলেন , তারা সুপার ফোরের জন্য একেবারে তৈরি।
ওমান ম্যাচ শেষে সঞ্জয় মঞ্জরেকর সূর্যকে প্রশ্ন ছুঁড়ে দেন , "রবিবারের ম্যাচের জন্য তৈরি তো?” জবাবে সূর্য বলেন, “সুপার ফোরের জন্য তৈরি।” আলাদা করে পাকিস্তান ম্যাচের কথা বলেননি সূর্য। সূর্যের কথা থেকে এটাই স্পষ্ট যে পাকিস্তান ম্যাচকে আর পাঁচটা ম্যাচের মতোই প্রাধান্য দিচ্ছেন তারা।
ভারতের বিরুদ্ধে যথেষ্ট লড়াই করার চেষ্টা করেওমান। সেই প্রসঙ্গে সূর্য বলেন, “ওমান দুর্দান্ত ক্রিকেট খেলেছে। আমি জানতাম, সুলু স্যরের অধীনে ওরা লড়াই ছাড়বে না। ওদের ব্যাটিং দেখে ভাল লেগেছে।" উল্লেখ্য , মুম্বই ক্রিকেটে অতি পরিচিত মুখ সুলক্ষণ কুলকর্ণী। বহু বছর ধরেই সূর্যের সঙ্গে পরিচয় তার।
সূর্য আরও বলেছেন , "এত দিন বাইরে বসে থেকে হঠাৎ করে খেলা কঠিন। ছন্দ পেতে সময় লাগে। এই গরম ও আর্দ্রতায় বল করা কঠিন। অর্শদীপ ও হর্ষিত ভাল বল করেছে। হার্দিক রান পায়নি ঠিক, কিন্তু ওকে ম্যাচের বাইরে রাখা যাবে না। ভাল বল করেছে। দুর্দান্ত ক্যাচ ধরেছে।"
ম্যাচ শেষে ওমানের ক্রিকেটারদের সঙ্গে দেখা করে ক্রিকেট নিয়ে বেশকিছু কথাবার্তা বলেন সূর্য। ওমানের অধিনায়ক ভারতীয় বংশোদ্ভুত। তিনি বলেছেন, "আমি কৃতজ্ঞ যে সূর্য এসে সকলের সঙ্গে কথা বলেছে। ও নিজের অভিজ্ঞতার কথা বলছিল। টি-টোয়েন্টি কী ভাবে খেলতে হয় সেই পরামর্শ দিচ্ছিল। সকলে ওকে প্রশ্ন করেই যাচ্ছিল। ও কিন্তু বিরক্ত না হয়ে সব জবাব দিয়েছে। দলের সকলের অনেক উপকার হল।"
সতীর্থের মুক্তির দাবি প্রাক্তন অধিনায়কের, সাক্ষাৎকার বিতর্কে মুখ খুললেন সরফরাজ
দ্বিতীয় টেস্ট ড্রয়ের পর ভারতীয় দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার
সেপ্টেম্বরের সিরিজ হচ্ছে না, নতুন বছরে ভারতকে ওপার বাংলায় চাইছে বাংলাদেশ
ইতিহাস প্রজ্ঞানন্দের! প্রথম ভারতীয় হিসাবে গ্র্যান্ড চেজ ট্যুর চ্যাম্পিয়ন, ফাইনালে কারুয়ানাকে হারিয়ে বাজিমাত
জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষরক্ষা হল না শুভমানদের
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের