নিজস্ব প্রতিনিধি , মুম্বই - আগামী ৯ ই সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ। প্রত্যেক প্রতিযোগিতার আগেই ধারাভাষ্যকারের তালিকা উপস্থাপন করা হয়। এশিয়া কাপের আগেও তার অন্যথা হল না। এবার নতুন ভূমিকায় দেখা যাবে ভারতের দুই প্রাক্তন সহকারী কোচকে। কাঁচের ভেতর থেকে দর্শকদের মনে খেলার সুর তুলে ধরবেন তারা।
এশিয়া কাপে ধারাভাষ্যকারের ভূমিকায় থাকছেন ভরত অরুণ ও অভিষেক নায়ার। আন্তর্জাতিক ক্রিকেটে যারা ধারাভাষ্য দেন তাদের মধ্যে অনেকেই থাকছেন না বরং অনিয়মিত কিছু বিশেষজ্ঞদের দেখা যাবে এই ভূমিকায়।
এশিয়া কাপে ইংরেজি ভাষায় ধারাভাষ্যকার হিসাবে সুনীল গাভাস্কার সহ রবি শাস্ত্রী। তারা আন্তর্জাতিক ক্রিকেটেও নিয়মিত এই ভূমিকায় থাকেন। এছাড়াও থাকছেন সঞ্জয় মঞ্জরেকর, রবীন উথাপ্পা, ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিস, বাজিদ খান, রাসেল আর্নল্ড ও সাইমন ডুল।
হিন্দি ধারাভাষ্যকার হিসাবে থাকবেন ভারতীয় দলের প্রাক্তন ব্যাটিং কোচ অভিষেক নায়ার, বীরেন্দ্র সহবাগ, ইরফান পাঠান, অজয় জাডেজা সহ সাবা করিম। তামিল ধারাভাষ্যকার হিসাবে থাকছেন ভারতীয় দলের প্রাক্তন বোলিং কোচ অরুণ, ডব্লিউভি রমন, বেঙ্কটপতি রাজু ও বেনুগোপাল রাও।
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
শ্রীলঙ্কান ব্যাটারকে ৬ মারার চ্যালেঞ্জ যশস্বীর, পরের ওভারেই প্রসিদ্ধের বলে সাজঘরে অভিজ্ঞ ব্যাটার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের