নিজস্ব প্রতিনিধি , দুবাই - ৪০ বছরের মহম্মদ নবী। একা হাতে পাল্টে দেন ম্যাচের মোড়। তরুণ ওয়ালালেগেকে ৬ বলে ৫ টি ছক্কা হাঁকিয়ে যথেষ্ট সম্মানজনক একটি স্কোরে নিয়ে যান দলকে। তবে দলের বোলিং ব্যর্থতার জেরেই হার স্বীকার করলেন রশিদ খানরা। ৮ বল বাকি থাকতেই ৬ উইকেটে জয় ছিনিয়ে নিল শ্রীলঙ্কা। এই জয়ের পরই সুপার ফোর নিশ্চিত করে ফেলল বাংলাদশ। তাই বলাবাহুল্য , বাংলাদেশকে নিয়েই শেষ চারে উঠলেন চরিথ আসালঙ্কার দল।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ১৪ ও সেদিক আতাল ১৮ করে সাজঘরে ফেরেন। করিম জানত শুধু খাতা খুলেই আউট হন। এরপর ইব্রাহিম জাদরান ম্যাচের হাল ধরার চেষ্টা করলেও তেমন কাজে দেয়নি। ২৭ বলে ২৪ করেই আউট হন। এরপর রাসোলি , ওমারজাইয়ের রূপে আরও দুই উইকেট হারায় আফগানিস্তান।
একের পর এক উইকেট হারিয়ে টলোমলো স্থিতিতে ছিল আফগানদের দল। এরপর রশিদ ও মহম্মদ নবীর মধ্যে অংশীদারিত্ব হয়। রশিদ ২৩ বলে ২৪ এ সাজঘরে ফেরেন। ব্যাট চালাতে শুরু করেন মহম্মদ নবী। অপ্রত্যাশিতভাবে বাঁহাতি তরুণ স্পিনার ওয়ালালেগেকে বোলিংয়ে পাঠান আসালঙ্কা। ভেবেছিলেন বাঁহাতি স্পিনারের সামনে সমস্যায় পড়বেন। তবে হল ঠিক উল্টোটাই। একের পর এক ছক্কা হাঁকাতে থাকেন নবী। চাপ বাড়তে থাকে স্পিনারের। কারণ বল সেইভাবে টার্ন হচ্ছিল না। বরং নবীর ব্যাটে ভালই আসছিল। শ্রীলঙ্কান অধিনায়ক সিদ্ধান্ত ভুল প্রমান করে পাঁচটি ছক্কা হাঁকান। শেষ বলটি তুলনামূলক ভাল করায় তার জবাব দিতে পারেননি নবী। শেষমেষ ১৬৯ রানে থেমে আফগানরা।
জবাবে রান তাড়া করতে নেমে শুরুটা আত্মবিশ্বাসের সঙ্গে করে শ্রীলঙ্কা। মারকুটে ভূমিকায় খেলতে থাকেন তারা। ফজল ফারুকীর প্রথম বলেই জোরে ড্রাইভ করতে গিয়ে এজ লেগে চার হয়। এরপর যথেষ্ট খারাপ একটি লেগ স্টাম্পের বাইরের বলে মারতে গিয়ে মুজিব উর রহমানের হাতে ধরা দেন নিসংকা। এরপর কামিল মিশারার উইকেট নেন অভিজ্ঞ নবী। ব্যাটের পর বলেও জাদু দেখালেন। এরপরই দলের হ্রাস টেনে ধরেন কুশল মেন্ডিস। বুদ্ধিমত্তার সঙ্গে দলের স্কোরবোর্ড চালাতে থাকেন তিনি। তাকে সঙ্গ দেন কুশল পেরেরা। ২৮ রানে সাজঘরে ফেরেন তিনি।
বেশকিছু অতিরিক্ত রান দেয় আফগানিস্তান। তিনটি চার হয় তাদের ওয়াইড বল থেকে। চরিথ আসালঙ্কাকে ১৭ রানে সাজঘরে ফেরান নুর আহমেদ। এরপর যখনই খারাপ বোলিং করছিল আফগানিস্তান , তখনই সুযোগের ফায়দা তুলছিল শ্রীলঙ্কা। কামিন্দু মেন্ডিস করেন ২৩ রান। মারেন দুইটি ছয়। অন্যদিকে ৫২ বলে ৭৪ রানে অপরাজিত থাকেন কুশল মেন্ডিস। কোনো ঝুঁকি না নিয়ে ১০ টি চারের সঙ্গে অর্ধ শতরান পূরণই নয় , দলকে জয় এনে দিলেন তিনি। ফের একটি টুর্নামেন্ট থেকে বিদায় নিল আফগানিস্তান। ভাল খেলেও কপাল খুলল না তাদের।
সবুজ-মেরুন ব্রিগেডের হয়ে জয়সূচক গোলটি করেন দলের ব্রাজিলীয় তারকা রবসন দি সিলভা রবিনহো
গ্যালারি থেকে ভক্তের রহস্যময় আচরণের পরেই উইকেট হারান তিনি, যা নিয়ে চলছে জোর চর্চা
যা বিশ্ব ক্রিকেটে এক নতুন ইতিহাস তৈরি করবে
নিজের দেশের জার্সি ছাড়া অন্য কোনো দেশের হয়ে মাঠে নামবেন না তিনি
ফুটবলে জয় থাকলেও ক্রিকেট নিয়ে তার দুশ্চিন্তা কাটছে না
শক্তিশালী দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার ভাবনাকে ঘিরে বর্তমানে সরগরম খেলার দুনিয়া
পুরো বিষয়ের সত্যতা যাচাইয়ে কোমর বেঁধে নেমেছে ICC-র দুর্নীতি দমন শাখা
প্রাক্তন এই জোরে বোলারের সংকটজনক পরিস্থিতির খবরে বর্তমানে গভীর উদ্বেগের ছায়া নেমে এসেছে বিশ্ব ক্রীড়াঙ্গনে
এই মুহূর্তে ০-১ ব্যবধানে পিছিয়ে পড়ল নীল জার্সিধারীরা
ক্রিকেটকে দুনিয়ার আনাচে-কানাচে পৌঁছে দেওয়ার যে লড়াই তিনি শুরু করেছিলেন, তারই স্বীকৃতি দিল বিশ্ব ইকোনমিক ফোরাম
বিরাটের মতো হাই-প্রোফাইল খেলোয়াড়ের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে এমন লাইক দেখে অনেকেই এখন তার দাম্পত্য জীবনের ভবিষ্যৎ নিয়ে মশকরা শুরু করেছেন
লাল-হলুদ সমর্থকদের একাংশের এমন কুরুচিকর আচরণের পর দুই প্রধানের কর্তাদের মধ্যে শুরু হয়েছে কথার লড়াই
কলকাতা নাইট রাইডার্স - ১৮০(২০)
গুজরাত টাইটান্স - ১৮১/৫(১৯.৪)
আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে ম্যাচ
ক্রিকেট কানাডার প্রশাসনিক পরিচালনা নিয়ে ওঠা প্রশ্নগুলো এখন খতিয়ে দেখছেন গোয়েন্দারা
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন