নিজস্ব প্রতিনিধি , দুবাই - সুপার ফোরে ফাইনালে ওঠার ম্যাচে মুখোমুখি হয় পাকিস্তান বাংলাদেশ। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশের অধিনায়ক জাকের আলী। পাকিস্তানকে ৮ উইকেট নিয়ে ১৩৫ রানে থামিয়ে দেয় বাংলাদেশ। জবাবে রান তাড়া করতে নেমে ৯ উইকেটে ১২৪ রানেই থেমে যায় বাংলাদেশ। লড়াই চালিয়েও হেরে যায় তারা। মূলত হ্যারিস রউফ ও শাহিন আফ্রিদির দাপটেই হেরে যায় জাকের আলীরা। ফাইনালে ফের একবার ভারত-পাকিস্তান মহারণ।
ব্যাট করতে নেমে ব্যর্থ দুই পাকিস্তানি ওপেনার। পাওয়ার প্লেতে ফখর জামান ও ফারহানকে দাঁড় করিয়ে রাখেন বাংলাদেশের বোলাররা। ফারহান ৪ , জমান ২০ করে সাজঘরে ফেরেন। অধিনায়ক আগা ২৩ বলে ১৯ করেন। মহম্মদ হ্যারিস ছন্দে বড় রান করতে ব্যর্থ। ৩১ করে সাজঘরে ফেরেন।
শাহিন আফ্রিদি ২ টি ছক্কার সঙ্গে ১৯ করেন। এরপর ব্যাট চালান মহম্মদ নওয়াজ। ১৫ বলে ২৫ করেন। তার দৌলতেই ১২০ রানের গণ্ডি পার করে পাকিস্তান। তবে ১৮.২ ওভারে তাসকিনের বলে সাজঘরে ফেরেন তিনি। পিচে থাকলে হয়তো আরও কিছু বড় শট খেলতে পারতেন। বাংলাদেশের হয়ে সর্বাধিক ৩ উইকেট নেন তাসকিন আহমেদ। ২ টি করে নেন মেহেদি হাসান , রিশাদ হোসেন। ১ টি পান মুস্তাফিজুর রহমান। এদিনও ক্যাচ হাতছাড়া করে বাংলদেশ। যদিও নওয়াজ , ফখর , শাহিনের ক্যাচ যথেষ্ট ভালভাবেই তালুবন্দি করে তারা।
জবাবে ব্যাট করতে নেমে সাইফ হাসান ১৮ রান করেন। পারভেজ হোসেন ইমন রানের খাতা খুলতে ব্যর্থ। তোহিদ হৃদয় , মেহেদী হাসান কেউই রান করতে পারেননি। নুরুল হাসান ১৬ রান করলেও দলের কাজে আসেনি। এরপর শামিম হোসেন দলকে ভরসা যোগালেও আফ্রিদির স্লোয়ার ডেলিভারির শিকার হন। ৩০ করে আশার আলো জাগিয়েও হারিয়ে দেন।
এরপর লড়াই চালালেও ব্যর্থ হয় বাংলদেশ। রিশাদ হোসেন মুস্তাফিজুর দুজনেই চেষ্টা চালান তবে লাভের লাভ হয়নি। ১৯ তম ওভারে মুস্তাফিজুরের ক্যাচ হাতছাড়া করেন নওয়াজ। ম্যাচে তিনটি ক্যাচ ধরে চতুর্থটি হাতছাড়া করেন তিনি। তবে ক্ষতি হয়নি পাকিস্তানের। তবে শেষ ওভার অবধি লড়াই চালায় বাংলদেশ। ৩ বলে ১৮ রান বাকি থাকতে ১৯.৪ বলে একটি ছোট হাঁকান রিশাদ হোসেন। পরের বলেও সুযোগ পান। তবে ফুলটস বল কাজে লাগাতে পারলেন না তিনি। ১৮ তম ওভারে ঝড় তুলে দেন হ্যারিস। দুটি উইকেট নেন তিনি। হ্যারিস ৩ টি , আফ্রিদি ৩ টি , সাইম আইয়ুব ২ টি , মহম্মদ নওয়াজ ১ টি উইকেট নেন।
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
শ্রীলঙ্কান ব্যাটারকে ৬ মারার চ্যালেঞ্জ যশস্বীর, পরের ওভারেই প্রসিদ্ধের বলে সাজঘরে অভিজ্ঞ ব্যাটার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের