নিজস্ব প্রতিনিধি , দুবাই - টানা তিনটি ম্যাচ হেরে চলতি এশিয়া কাপ থেকে বিদায় নিল হংকং। সোমবার রাতে শ্রীলঙ্কার কাছে ৪ উইকেটে হেরেছে হংকং। ১৫০ রান তাড়া করতে গিয়েও বেগ পেতে হয়েছে শ্রীলঙ্কাকে। তবে শেষমেষ জয় তুলে সুপার ফোরের রাস্তা প্রায় সুনিশ্চিত করেই ফেললেন চরিথ আসালঙ্কারা।
টসে জিতে হংকংকে প্রথম ব্যাটে পাঠায় শ্রীলঙ্কা। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৪৯ রান তোলে হংকং। শ্রীলঙ্কার বিরুদ্ধে শুরুটা বেশ ভালই তারা। জাকের আলি ২৩ রানে সাজঘরে ফিরলেও দলকে একটা ভাল স্টার্ট দেন। অন্যদিকে আর এক ওপেনার অংশুমান রথ ৪৮ রানে সাজঘরে ফেরেন। নিজাকাত খান অর্ধ শতরান করেন। দুষ্মন্ত চামিরা ২ টি, হাসারঙ্গা ১ টি ও দশুন শানাকা ১ টি উইকেট নেন। শ্রীলঙ্কার মত দলের বিরুদ্ধে বেশ ভালই একটি লক্ষ্যমাত্রা দেয় হংকং।
জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার অন্যতম সেরা ব্যাটার পাথুম নিসংকা ৬৮ করে রান আউট হন। তিনি একপ্রান্ত থেকে দলের স্কোরবোর্ড চালাতে থাকেন। অন্যদিকের ব্যাটাররা একের পর এক সাজঘরে ফিরতে থাকেন। কুশল পেরেরা ২০ করেন। এরপর শেষের দিকে কিছুটা ঠোকর খেলেও ওয়ানিন্দু হাসারঙ্গার দাপুটে ব্যাটিংয়ে জয় পায় শ্রীলঙ্কা। ৯ বলে ২০ রানের গুরুত্বপুর্ণ ইনিংস খেলেন। ২ টি চার সহ ১ টি ছক্কা হাঁকান হাসারঙ্গা।
ম্যাচে অত্যন্ত খারাপ ফিল্ডিং করে হংকং। নিসংকার ৩ টি ক্যাচ ফেলেছেন। শুধু তাই নয় , কুশল পারেরার ২ টি ক্যাচ হাতছাড়া করেছেন। এই ক্যাচগুলি ধরে নিতে পারলে ম্যাচের ফলাফল হয়তো অন্যরকম হতে পারত। তবে শেষের দিকেও ব্যাটিংয়ে চাপে পড়ে যায় লঙ্কানরা। সেই চাপ সামলে মুর্তাজাকে ছয় ও আতিক ইকবালকে দুটি চার মেরে শ্রীলঙ্কাকে জিতিয়ে দেন তিনি।
দলীপ ট্রফির সেমিফাইনালে ৯২ রানের ঝোড়ো ইনিংস, সর্বকনিষ্ঠ হাফসেঞ্চুরিয়ান হলেন বৈভব
এশিয়া কাপের প্রথম ম্যাচেই নজির গড়লেন ভারতের দুই তারকা
ক্রীড়াবিদদের সংবর্ধনা নবান্নে, পরিকাঠামো উন্নয়ন থেকে মেসি-কাণ্ড নিয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্য
জার্মানিকে হারিয়ে পঞ্চম ভারত, ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হকি ইন্ডিয়ার
সতীর্থের মুক্তির দাবি প্রাক্তন অধিনায়কের, সাক্ষাৎকার বিতর্কে মুখ খুললেন সরফরাজ
দ্বিতীয় টেস্ট ড্রয়ের পর ভারতীয় দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার
সেপ্টেম্বরের সিরিজ হচ্ছে না, নতুন বছরে ভারতকে ওপার বাংলায় চাইছে বাংলাদেশ
ইতিহাস প্রজ্ঞানন্দের! প্রথম ভারতীয় হিসাবে গ্র্যান্ড চেজ ট্যুর চ্যাম্পিয়ন, ফাইনালে কারুয়ানাকে হারিয়ে বাজিমাত
জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষরক্ষা হল না শুভমানদের
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের