নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আগামী ৯ ই সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ। ভারত , পাকিস্তান , আফগানিস্তানের পর এবার দল ঘোষণা করল শ্রীলঙ্কা। চোট সারিয়ে দলে ফিরেছেন ওয়ানিন্দু হাসারঙ্গা। প্রতিযোগিতায় লঙ্কানদের নেতৃত্ব দেবেন চরিথ আসালঙ্কা।
এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপে রয়েছে আফগানিস্তান , বাংদেশ , হংকং। আগামী ১৩ ই সেপ্টেম্বর বাংলাদেশের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। এর ঠিক দু'দিন পর হংকংয়ের বিরুদ্ধে নামবেন আসালঙ্কারা। এরপর ১৮ ই সেপ্টেম্বর আফগানদের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।
গত মাসে চোটের জেরে বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে যান হাসারঙ্গা। হ্যামস্ট্রিংয়ের চোটে জর্জরিত ছিলেন তিনি। সেইভাবে ফিট না হলেও এশিয়া কাপের দলে রয়েছেন তিনি। সাম্প্রতিক ছন্দ অনুযায়ী শ্রীলঙ্কার অন্যতম সেরা ক্রিকেটার তিনি। তাই এশিয়া কাপের কথা মাথায় রেখে জিম্বাবোয়ে সিরিজেও তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।
এশিয়া কাপে শ্রীলঙ্কা দল -
চরিথ আশালঙ্কা (অধিনায়ক) , পাথুম নিশঙ্ক , কুশল মেন্ডিস , কুশল পেরেরা , নুয়ানিন্দু ফার্নান্ডো , কামিন্ডু মেন্ডিস , কামিল মিশারা , দাসুন শনাকা , ওয়ানিন্দু হাসারঙ্গা , দুনিথ ওয়েল্লালাগে , চামিকা করুণারত্নে , মাহিশ থিকশানা , দুষ্মন্ত চামিরা , বিনুরা ফার্নান্ডো , নুয়ান তুষারা ও মাতিশা পাতিরানা।
সেপ্টেম্বরের সিরিজ হচ্ছে না, নতুন বছরে ভারতকে ওপার বাংলায় চাইছে বাংলাদেশ
ইতিহাস প্রজ্ঞানন্দের! প্রথম ভারতীয় হিসাবে গ্র্যান্ড চেজ ট্যুর চ্যাম্পিয়ন, ফাইনালে কারুয়ানাকে হারিয়ে বাজিমাত
জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষরক্ষা হল না শুভমানদের
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের