নিজস্ব প্রতিনিধি , মুম্বই - আইপিএলে অসামান্য ছন্দে ছিলেন দুই ভারতীয় ক্রিকেটার। সাই সুদর্শন, প্রসিদ্ধ কৃষ্ণা। সুদর্শন আউট করাই যেন মুশকিল হয়ে উঠছিল বোলারদের। অন্যদিকে দরকার পড়লেই উইকেট এনে দিচ্ছিলেন প্রসিদ্ধ কৃষ্ণা। আইপিএলে সফলতার পরেও এশিয়া কাপের দলে ব্রাত্য থাকলেন দুই তারকা।
দুই ক্রিকেটারই গুজরাত টাইট্যান্সের হয়ে প্রমাণ করেছেন। আইপিএলে সবচেয়ে বেশি উইকেটের সুবাদে বেগুনি টুপি পেয়েছিলেন কৃষ্ণা। ঠিক তেমনই গোটা সিজন দুরন্ত ব্যাট করে কমলা টুপি পেয়েছেন সুদর্শন। দুই ক্রিকেটারই ইংল্যান্ড টেস্ট সিরিজে সুযোগ পেয়েছিল। তবে এশিয়া কাপে খেলার জন্য এখনও অপেক্ষা কাটল না।
ইংল্যান্ডের মাটিতে ব্যর্থতার জেরেই হয়তো জায়গা হল না দলে। তবে টি টোয়েন্টি ফরম্যাটেই এবারের এশিয়া কাপ। তাই অনেকেই ভেবেছিলেন দলে জায়গা হতে পারে। তবে নির্বাচকরা খানিকটা ভিন্নভাবেই ভেবেছেন। গত আইপিএলে গুজরাত টাইটান্সের হয়ে ১৫টা ম্যাচে করেছিলেন ৭৫৯ রান। গড় ছিল ৫৪.২১। তাঁর স্ট্রাইক রেট ছিল ১৫৬.১৭। একটা শতরান এবং ছ’টা অর্ধশতরান করেছিলেন।
অন্যদিকে প্রসিদ্ধ কৃষ্ণাও দারুণ চমক দিয়েছিলেন। ১৫টা ম্যাচে নেন ২৫টা উইকেট। ওভার প্রতি দেন ৮.২৭ রান। একটা ম্যাচে ৪ উইকেট নিয়েছিলেন। ২০ ওভারের লিগে ভাল পারফর্ম করেও তিনি জায়গা পাননি এশিয়া কাপের দলে। তবে এই ফরম্যাটে সফলতার জেরেই সুযোগ পেয়েছিলেন টেস্ট দলে।
এশিয়া কাপের প্রথম ম্যাচেই নজির গড়লেন ভারতের দুই তারকা
ক্রীড়াবিদদের সংবর্ধনা নবান্নে, পরিকাঠামো উন্নয়ন থেকে মেসি-কাণ্ড নিয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্য
জার্মানিকে হারিয়ে পঞ্চম ভারত, ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হকি ইন্ডিয়ার
সতীর্থের মুক্তির দাবি প্রাক্তন অধিনায়কের, সাক্ষাৎকার বিতর্কে মুখ খুললেন সরফরাজ
দ্বিতীয় টেস্ট ড্রয়ের পর ভারতীয় দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার
সেপ্টেম্বরের সিরিজ হচ্ছে না, নতুন বছরে ভারতকে ওপার বাংলায় চাইছে বাংলাদেশ
ইতিহাস প্রজ্ঞানন্দের! প্রথম ভারতীয় হিসাবে গ্র্যান্ড চেজ ট্যুর চ্যাম্পিয়ন, ফাইনালে কারুয়ানাকে হারিয়ে বাজিমাত
জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষরক্ষা হল না শুভমানদের
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের