নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে ফের বড়সড় কড়া পদক্ষেপ হাইকোর্টের। পাহাড়ের জিটিএ-নিয়ন্ত্রিত এলাকায় বেআইনি নিয়োগের মামলায় ৩১৩ জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিল আদালত। বিচারপতি বিশ্বজিৎ বসুর এই রায়ে আবারও রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন উঠলো।
দীর্ঘদিন ধরে চলা মামলার শুনানি শেষে বুধবার স্পষ্ট নির্দেশ দেন বিচারপতি বিশ্বজিৎ বসু। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, জিটিএ-র নিয়ন্ত্রণাধীন অঞ্চলে নিয়োগ প্রক্রিয়ায় গুরুতর অনিয়ম হয়েছে। অভিযোগ, যোগ্যতা যাচাই না করেই একাংশকে শিক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছিল। এই মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি বিনয় তামাং ও তৃণমূল যুব নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্যের নামও উঠে আসে।
আদালত নিয়োগ প্রক্রিয়া নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে জানায়, রাজ্যের পক্ষে বেআইনিভাবে নিয়োগপ্রাপ্তদের বেতন বহন করা যুক্তিসঙ্গত নয়। বিচারপতির প্রশ্ন, 'রাজ্য কেন এদের ভার বহন করবে? এদের শিক্ষাগত যোগ্যতা কী?' সেই সঙ্গে অবিলম্বে এই ৩১৩ জন শিক্ষকের বেতন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।
উল্লেখ্য, এই মামলায় প্রথম পর্যায়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি বসু। পরে রাজ্যের আপত্তি সত্ত্বেও ডিভিশন বেঞ্চ সেই রায় বহাল রাখে। সুপ্রিম কোর্ট ঘুরে মামলা ফের হাইকোর্টে ফিরে আসে। সর্বশেষ শুনানিতে আদালত জানায়, প্রাথমিকভাবে সিআইডিকে দিয়ে তদন্ত চালিয়ে যাওয়া হবে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের