নিজস্ব প্রতিনিধি , কলকাতা - এন্টালি প্রদেশ কংগ্রেস অফিসে তাণ্ডবের মূল অভিযুক্ত বিজেপি নেতা রাকেশ সিংকে গভীর রাতে গ্রেফতার করে পুলিশ। বুধবার তাকে আদালতে পেশ করা হয়। আদালতে তোলার সময় বিজেপি-কংগ্রেস সংঘর্ষে উত্তাল হয়ে উঠে আদালত চত্বর।
সূত্রের খবর, গতকাল গভীর রাতে ট্যাংরার ফ্ল্যাট থেকে রাকেশ সিংকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে শিয়ালদহ আদালতে তোলা হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আদালত চত্বরে দলীয় পতাকা হাতে নেমে পড়ে বিজেপি ও কংগ্রেস কর্মীরা। স্লোগানের পাল্টা স্লোগানে উত্তেজনা ছড়িয়ে পড়ে আদালত চত্বরে।
পুলিশের তরফে আগাম নিরাপত্তা ব্যবস্থা হিসেবে ব্যারিকেড দেওয়া হয়েছিল। কিন্তু তা ভেঙে ফেলে দুই পক্ষের কর্মীরা। আদালত চত্বরে দফায় দফায় ধস্তাধস্তি চলতে থাকে। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যথেষ্ট বেগ পেতে হয় পুলিশকে।
বুধবার আদালতে সরকারি আইনজীবী জানান, রাকেশ সিংয়ের বিরুদ্ধে খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ রয়েছে। এমনকি অভিযোগ উঠেছে, গায়ে পেট্রোল ঢেলে এক ব্যক্তিকে খুনের চেষ্টাও করেছেন তিনি। শিয়ালদহ আদালত রাকেশ সিংকে আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের