নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দিনহাটা পৌরসভার উদ্যোগে সংহতি ময়দানে শুরু হল ‘একটি গাছ মায়ের নামে’ প্রকল্প। শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা করেন এলাকার বিধায়ক অজয় রায়। পরিবেশ সংরক্ষণে সাধারণ মানুষকে আরও সক্রিয় করে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
দিনহাটা পৌরসভার পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ রক্ষার বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে এই বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমাশাসক ভারত সিং, পৌরমাতা অপর্ণা দে নন্দী-সহ পৌরসভার কাউন্সিলররা। অনুষ্ঠানে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয় ও নাগরিকদের নিজ নিজ এলাকায় গাছ লাগানোর আহ্বান জানানো হয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় সবুজায়নের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।
বিধায়ক অজয় রায় বলেন , পরিবেশ রক্ষার দায়িত্ব আমাদের সকলের। পাহাড়, নদী ও জঙ্গলকে বাঁচিয়ে রাখার পাশাপাশি বেশি করে গাছ লাগাতে হবে। তিনি বলেন, গাছই আমাদের অক্সিজেনের প্রধান উৎস, তাই প্রত্যেকে নিজের মায়ের নামে অন্তত একটি করে গাছ লাগানো দরকার। এর ফলে যেমন পরিবেশ উপকৃত হবে, তেমনই মায়ের স্মৃতিকেও সম্মান জানানো সম্ভব হবে।
মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের