নিজস্ব প্রতিনিধি , অ্যাডিলেড - ২৫ দিনের অ্যাশেজ সিরিজে ১১ দিন আগেই জয় ছিনিয়ে নিল অস্ট্রেলিয়া। প্রথম তিন ম্যাচেই সিরিজ পকেটে ভরে নিলেন মিচেল স্টার্করা। অস্ট্রেলিয়ার ৪২৫ রান তাড়া করতে গিয়ে ৩৫২-তে গুটিয়ে গেল ইংল্যান্ড। ট্রাভিস হেড আলেক্স ক্যারির অংশীদারিত্ব ও বোলারদের অসাধারণ প্রদর্শনে অ্যাশেজের বিজেতা অস্ট্রেলিয়া। ৮২ রানে জয়ী প্যাট কামিন্সের দল।
তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে অসামান্য ব্যাটিং করেছেন অ্যালেক্স ক্যারি।প্রথম ইনিংসে ৩৭১ রান করে অস্ট্রেলিয়া। শতরান করেন ক্যারি। অর্ধ শতরান করেন খোঁয়াজা। জবাবে ২৮৬ রানেই শেষ হয়ে যায় ইংল্যান্ড। অর্ধ শতরান বেন স্টোকসের। ৩ টি করে উইকেট নেন প্যাট কামিন্স, স্কট বোলান্ড।
দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে শুরুতেই ধাক্কা দেয় ইংল্যান্ড। তবে একপ্রান্ত ধরে রাখেন ট্রাভিস হেড। তাকে যোগ্য সঙ্গ দেন ছন্দে থাকা আলেক্স ক্যারি। বড় রানের অংশীদারিত্ব করেন তারা। তাদের জুটিতেই খেলায় ফেরে ঘরোয়া শিবির। হেড ১৭০ রান করেন। ১৬ টি চার সহ ২ টি ছয় মারেন। ক্যারি করেন ৭২ রান। ইংল্যান্ডের হয়ে সর্বাধিক উইকেট নেন জস টাঙ্গ।
৪৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভাল ব্যাটিং করেন জ্যাক ক্রলি। এরপর ডাকেট , পোপকে তুলে নেন কামিন্স। জো রুট পিচে কিছুটা সময় কাটালেও সেই কামিন্সের শিকার হন। হ্যারি ব্রুক ২৩ , জেমি স্মিথ ৬০ , উইল জ্যাক্স ৪৭ , ব্রাইডন কার্স ৩৯ করেন। প্যাট কামিন্স ছাড়াও বুদ্ধিমত্তার সঙ্গে বোলিং করেন ন্যাথন লায়ন। প্রত্যেকে ৩ টি করে উইকেট নেন। অর্ধ শতরান ও শতরান করায় ম্যান অফ দি ম্যাচের পুরস্কার জিতেছেন আলেক্স ক্যারি।
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের