নিজস্ব প্রতিনিধি , মালদহ - একের পর এক উপাচার্য বদল হলেও বিতর্ক যেন পিছু ছাড়ছে না গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের। দায়িত্ব নেওয়ার মাত্র তিন মাসের মধ্যেই নতুন উপাচার্য আশিস ভট্টাচার্যের বিরুদ্ধে একনায়কতন্ত্রের অভিযোগ তুলে সরব হলেন অধ্যাপকদের একাংশ। শুক্রবার দুপুরে তার দফতর ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়, যার জেরে উত্তেজনা ছড়ায় প্রশাসনিক ভবনে।
অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের অনুমোদন ছাড়াই বৃহস্পতিবার রাতে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বিশ্বজিৎ দাসকে কৌশলগতভাবে বদলি করে দেন উপাচার্য। অধ্যাপকদের একাংশের দাবি, এই সিদ্ধান্ত সম্পূর্ণ নিয়মবহির্ভূত এবং প্রশাসনিক স্বচ্ছতার পরিপন্থী। এর জেরে ক্ষোভে ফেটে পড়েন শিক্ষকরা। শুক্রবার দুপুরে তার উপাচার্য দফতরের সামনে অবস্থান-বিক্ষোভ শুরু করেন এবং দীর্ঘক্ষণ তাকে ঘেরাও করে রাখেন।
পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে উপাচার্য ও বিক্ষোভকারী অধ্যাপকদের মধ্যে বাদানুবাদ শুরু হয়। অন্যদিকে, উপাচার্যের অভিযোগ, বিক্ষোভের সময় তার সঙ্গে অসম্মানজনক আচরণ করা হয়েছে এবং আঙুল উঁচিয়ে কথা বলা হয়েছে, যা কোনও শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশের পক্ষে কাম্য নয়। তিনি জানান, প্রশাসনিক সিদ্ধান্তগুলি বিশ্ববিদ্যালয়ের স্বার্থেই নেওয়া হয়েছে।
অপরদিকে, অধ্যাপকদের অভিযোগ, ' আমাদের যে ভারপ্রাপ্ত রেজিস্টার বিশ্বজিৎ দাস ছিলেন তিনি ওনার ছেলের পরীক্ষার জন্য ছুটি চেয়েছিলেন। ২১ শে জানুয়ারি উনি দরখাস্ত দিয়েছিলেন মার্চের ৯ তারিখ পর্যন্ত ছুটির জন্য। যেহেতু সরকার ওনাকে রেজিস্ট্রেশনের দায়িত্ব দিয়েছে আর সেই সময়সীমা মার্চের ২২ তারিখ পর্যন্ত। কিন্তু আমাদের উপাচার্য কোন কারণে ওনার খামখেয়ালিপনার বিশ্বজিৎ দাসকে সরিয়ে দিলেন। এক্সজিকিউটিভ কাউন্সিলরের বৈঠক ছাড়াই রেজিস্ট্রারকে সরিয়ে দেওয়া হয়েছে।'
ভোটের মুখে বিপাকে হুমায়ুন কবীর
তৃণমূল - আইএসএফ সংঘর্ষে উত্তপ্ত এলাকা
ফের একবার মমতাকে উৎখাতের ডাক অমিত শাহের
থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল কর্মী সমর্থকেরা
দিনহাটার মহকুমাশাসকের দ্বারস্থ হন উদয়ন গুহ
ভোটের আগে বড় বার্তা তৃণমূলের
ভোটের ময়দানে ঝালমুড়ি নিয়ে রাজনীতি তুঙ্গে
খড়দহের সভায় বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মমতা
প্রচারের ময়দান থেকে মমতাকে নিশানা যোগী আদিত্যনাথের
ঘটনায় আহত একাধিক কর্মী
ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের
আইএসএফের বিরূদ্ধে অভিযোগ তৃণমূলের
ভোটের মঞ্চে ভিন্ন সুর অভিষেকের
মাছ কাটায় নজর কাড়লেন রুদ্রনীল ঘোষ
নিজের সমাজমাধ্যমে সেই ভিডিও পোস্ট করেন নরেন্দ্র মোদি
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন